চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতে পুরুলিয়ায় বরফ! ঝালদা-বান্দোয়ানে অদ্ভুত দৃশ্য দর্শনে পর্যটকরা

নিজস্ব প্রতিনিধি, ঝালদা : প্রবল ঠাণ্ডায় কাঁপছে বাংলা (Bengal) । দক্ষিণবঙ্গের তাপমাত্রা নেমে গিয়েছে ১০-র ঘরে। যদিও এখন তাপমাত্রা কিছুটা বেড়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপমাত্রা রয়েছে অনেকটাই নিচে। এবার বরফের দেখা মিলেছে সেখানে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গ্রাউন্ড ফ্রস্ট দেখতে পাওয়া গিয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে।

এই সপ্তাহে পুরুলিয়ার (Purulia) তাপমাত্রা ছিল ৫ থেকে ৬ ডিগ্রি। গ্রামের দিকে তাপমাত্রা আরো নিচে। পুরুলিয়ার বান্দোয়ান (Bandowan) ও ঝালদা (Jhalda) ব্লকের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নিচে। ঝালদার বেগুনকোদর (Begunkodor) এবং বান্দোয়ানে (Bandowan) দেখা গিয়েছে বরফ। তবে একে গ্রাউন্ড ফ্রস্ট বলা হয়ে থাকে। দুদিন আগে পুরুলিয়ার বান্দোয়ানে বরফ দেখা গিয়েছে। রবিবার সকালেও তুষারের পুরো আস্তরণ দেখতে পাওয়া গিয়েছে ঝালদা ব্লকে। স্থানীয় সূত্রে খবর, ঝালদা থেকে খামার যাওয়ার রাস্তায় খড়ের গাদার উপর হালকা তুষারের আস্তরণ দেখতে পান প্রাতঃভ্রমণকারীরা। সকাল বেলা তুষার দেখতে পেয়ে সকলেই জড়ো হয়ে যান। পুরুলিয়ায় হাড় কাঁপানো ঠান্ডা পড়লেও এই ধরনের বড় ব্যতিক্রমী ঘটনা।

জানা গিয়েছে, নির্দিষ্ট বায়ুমন্ডলে কিছু বিষয় এক হয়ে গেলে গ্রাউন্ড সফট তৈরি হয়। পাহাড়ি এলাকায় এই ধরনের ঘটনা ঘটে। শুক্রবার বান্দোয়ানে প্রথমে এই বরফ দেখতে পাওয়া গিয়েছিল। সকলে মানুষ রাস্তাতে বেরিয়ে খড়ের ওপরে বরফের গুঁড়ো পড়ে থাকতে দেখেন। উল্লেখ্য, ২০১৯–এর ডিসেম্বর মাসের শেষ দিকে এই রকমই তুষার দেখা গিয়েছিল বেগুনকোদরে। এ বার বান্দোয়ান ঝালদাতেও দেখা সেই বরফ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটার লিস্টে শিক্ষিকার নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের ডিউটির নোটিশ

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ