ঝাড়গ্রামে তীব্র দাবদহে গরমের থেকে স্বস্তি পেতে জলাশয়ে ঢুকে পড়ল রামলাল

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম : তীব্র দাবদহে গরমের থেকে স্বস্তি পেতে জলাশয়ে ঢুকে পড়ল দাঁতাল হাতি রামলাল। ওই হাতিটি গোটা জঙ্গলমহল জুড়ে রামলাল নামেই পরিচিত। একটানা তাপপ্রবাহে গোটা বঙ্গের পাশাপাশি লালমাটির দেশ জঙ্গলমহল(Jangalmahal) এখন টগবগ করে ফুটছে। প্রসঙ্গত, গোটা রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও ব্যাপক গরম পড়েছে।

আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল ঝাড়গ্রাম(Jhargram) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। সেই মতো ঝাড়গ্রাম জেলার তাপমাত্রার পারদ বুধবার চড়েছে ৪৩° ডিগ্রি সেলসিয়াস এরও ঘরে। প্রবল গরমে নাজেহাল জেলার মানুষ।
একদিকে চড়া রোদ আর অন্যদিকে গরমের হাত থেকে একটু স্বস্তি পেতে দাঁতাল হাতি রামলাল(Ramlal) ঝাড়গ্রামের জামবনি ব্লকের আস্তি বাঁধের জলে ঢুকে পড়ে।

ওই খালের জলের মধ্যে গা ডুবিয়ে বেশ কিছুক্ষণ থাকে হাতিটি(Elephant)। আর সেই কান্ডকারখানা দেখতে গরমের মধ্যে এলাকার মানুষ সেখানে ভিড় করেন। আবার অনেকে ক্যামেরাবন্দি করেন রামলালের স্নানের মুহূর্ত। তীব্র গরম যে ওকেও কাহিল করে ছেড়েছে এই স্নানের দৃশ্য সেটাই প্রমাণ করে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের