ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদ জেলাতে পালিত হলো ৭৪তম প্রজাতন্ত্র দিবস

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: গোটা দেশের সঙ্গে ঝাড়গ্রাম জেলাতে ও ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল। জেলার মূল অনুষ্ঠানটি হয় ঝাড়গ্রাম(jhargram) এর স্টেডিয়াম মাঠে।জেলা শাসক সুনীল আগরওয়াল জাতীয় পতাকা উত্তোলন করেন।তাকে সহায়তা করেন জেলা পুলিশ সুপার(SP) অরিজিৎ সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। প্রত্যেকবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখার জন্য সাধারণ মানুষজন ভিড় জমায় স্টেডিয়াম মাঠে।

গত দু’বছর কোভিড(Covid) বিধির জন্য সেভাবে অনুষ্ঠান হয়নি। এবারে কোভিড আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতেই পুরনো সেই ভিড় লক্ষ করা গেল ঝাড়গ্রামের স্টেডিয়াম- এ। কুচকাওয়াজ থেকে জাতীয় পতাকার অভিবাদন, সাংস্কৃতিক অনুষ্ঠান সবটাই উপভোগ করলেন স্টেডিয়ামে উপস্থিত মানুষজন। জেলাশাসক(DM), পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম এর মহকুমা শাসক সহ অন্যান্য অতিথিগণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ও এদিনের কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

অন্যদিকে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস জাতীয় মর্যাদার সাথে পালিত হল বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে। বৃহস্পতিবার সকাল ৯ টায় সিপাহী বিদ্রোহের শহীদ বেদীতে মাল্যদান করেন মুর্শিদাবাদ জেলাশাসক(DM)। তারপর ৯ টা ০৫ মিনিটে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজর্ষি মিত্র সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার(SP) সুরিন্দর সিং। পতাকা উত্তোলনের পরে জাতীয় মর্যাদার সাথে পুলিশ প্যারেড ও হর্স ফায়ার ও কুচকা আওয়াজে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন আধিকারিক বৃন্দ। আগামী ২৭ শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভায় উপনির্বাচন থাকায় নির্বাচন বিধি লাঘু হয়েছে। সেই কারণে এ বছর সরকারি কোন ট্যাবলোর প্রদর্শন করা হয়নি।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের