ঝাড়গ্রামে আচমকাই হাতির হানা, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার ভোরে ঝাড়গ্রামে হামলা চালাল দাঁতাল হাতি। দাঁতাল হাতির হানায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। ঘুমন্ত অবস্থায় ওই বৃদ্ধাকে আছাড় মারল হাতিটি। গোটা ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

শুক্রবার ভোরে পুকুরিয়ার ঢেঁকিপুরা এলাকায় হামলা চালাল হাতিটি। এদিন খাবারের খোঁজে ককিলা মাহাতোর বাড়িতে হামলা চালিয়েছে হাতিটি। যখন হাতিটি আক্রমণ করে, তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন ককিলাদেবী। প্রথমে দাঁতালটি ঘরের দরজা ভাঙে। এরপর সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। খাবার না পেয়ে শুঁড়ে পেঁচিয়ে কাকলিদেবীকে আছাড় মারে হাতিটি। সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়।

একের পর এক হাতির হানার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বনদফতরের কর্মীদের উদাসীনতাকেই এই ঘটনার পিছনে দায়ী করা হয়। এদিন বনদফতরের কর্মীদের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ থাকেন স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনাস্থলে আসেন বন দফতরের আধিকারিকরা। কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে। পুলিশ ও বন দফতরের কর্মীদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

প্রেমিক ক্যালাম টার্নারকে বিয়ে করলেন পপ গায়িকা দুয়া লিপা, ভাইরাল ছবি

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

তীব্র গরমে শেষ পাতে রাখুন তরমুজের বরফি, জেনে নিন রেসিপি

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২

আরসিবি কাছে গুজরাতের হারের পিছনে খলনায়ক কে? সবটা জানালেন অধিনায়ক গিল

স্কুল যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক শিশুর , জখম ১

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, আহত ১