ঝাড়গ্রামে কারোর প্রাণ গিয়েছে ,কেউ আবার কথা বলার ক্ষমতা হারিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ঝাড়গ্রামের ১ ব্যাক্তির, আহত অনেকেই। শুক্রবার সন্ধ্যায় উড়িষ্যার বালেশ্বরে কাছে ভয়াবহ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় ঝাড়গ্রাম জেলার ১ ব্যাক্তির। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে থাকা অনেকেই আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা শিবশঙ্কর নায়েক শুক্রবার চেন্নাইতে(Chennai) দিন মুজুরের (কর্মসূত্রে) কাজ করতে যাচ্ছিলেন করমণ্ডল এক্সপ্রেস করে।

কিন্তু উড়িষ্যা বালেরশ্বরে কাছে ভয়ানক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ব্যাক্তির। ওই ব্যক্তির নাম শিবশংকর নায়েক, বয়স আনুমানিক ২৮। পরিবারের কাছে এই দুঃসংবাদ আসে। এরপর কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। এছাড়াও অন্যদিকে করমন্ডল এক্সপ্রেস ট্রেনের জেনারেল বগিতে ছিলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বাসিন্দা পঙ্কজ বেজ ও শুভেন্দু বেজ দুই ভাই। তারা চেন্নাইতে একটি বেসরকারি কোম্পানিতে কাজের সূত্র যাচ্ছিলেন। পঙ্কজ ও শুভেন্দু ওই ট্রেনে দুর্ঘটনার কবলে পড়েন । এই দুই যুবককে বালেশ্বরের ফটিকচাঁদ আই হাসপাতালে(Baleswar Fatikchand Eye Hospital) ভর্তি করা হয়েছে। পঙ্কজের একটি চোখে গুরুতর আঘাত রয়েছে বলে জানা যাচ্ছে। শুভেন্দুর চোট সেরকম না হলেও সে কথা বলতে পারছে না।

এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজনেরা। শনিবার শিব শংকরের দেহ বাড়িতে নিয়ে আসা হয়। এছাড়াও মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে সমবেদনা জানান গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক(MLA) ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো। দুপুর বেলায় মৃতদেহ বাড়িতে আসার পর তার পরিবারের সাথে দেখা করেন ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ২: জর্ডন ০ (হাফটাইম)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের