মুখ্যমন্ত্রীকে ইমেল Joint Platform of Doctors’র, বিকালে জমায়েতের ডাক

চিকিৎসক সংগঠনের যুগ্ম আহ্বায়ক পুণ্যব্রত গুণ এবং হীরালাল কোনার এই ইমেল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে। এদিন জমায়েতের ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ইমেল পাঠাল চিকিৎসক সংগঠন Joint Platform of Doctors। মুখ্যমন্ত্রীর কাছে সিনিয়র ডাক্তারদের সংগঠনের অনুরোধ, জুনিয়র ডাক্তারদের দাবিগুলিকে যাতে প্রশাসনিক স্তরে যথাযথ গুরুত্ব এবং সংবেদনশীলতার সঙ্গে দেখা হয়। শুক্রবার সকালে চিকিৎসক সংগঠনের যুগ্ম আহ্বায়ক পুণ্যব্রত গুণ এবং হীরালাল কোনার এই ইমেল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে। অচলাবস্থা কাটাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারকে আলোচনায় বসারও অনুরোধ করেছেন তাঁরা।

আরও পড়ুন, হিযবুত তাহরীকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র সরকার

উল্লেখ্য, গত শনিবার থেকে আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। মাঝে ৬ দিন পার করে গিয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। বাকি অনশনকারীরা(Junior Doctors) অবিচল রয়েছেন নিজেদের দাবিতে। তাঁরা এখনও চালিয়ে যাচ্ছেন অনশন(Hunger Strike)। এই অবস্থায় তাঁদের শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে Joint Platform of Doctors। তাই পরিস্থিতি আরও জটিলতার দিকে যাওয়ার আগেই সরকারকে পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছে চিকিৎসক সংগঠন। এদিকে জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবিতে আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের কতটা যোগ রয়েছে, তা নিয়ে সম্প্রতি একটি মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই প্রশ্নের উত্তরে এদিন বিকালে জমায়েতের ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকেরা।   

আরও পড়ুন, অনিকেত মাহাতোর চিকিৎসার জন্য ৫ সদস্যের বোর্ড গঠন

জুনিয়র ডাক্তারদের মিলিত মঞ্চের তরফে দেবাশিস হালদার(Debasish Halder) নাগরিক সমাজকে আহ্বান জানিয়েছেন সংহতির বার্তা নিয়ে আন্দোলনের পাশে দাঁড়াতে। শুক্রবার বিকেলে ধর্মতলার অনশনমঞ্চ সংলগ্ন অঞ্চলে এই সমাবেশের(Mass Gathering) ডাক দিয়েছেন তাঁরা। শহরবাসীর উদ্দেশে দেবাশিসের বার্তা, ‘আমাদের সহযোদ্ধাদের লড়াই ও মানসিক দৃঢ়তার পাশে দাঁড়ান।’ ধর্মতলার মোড়ে এই জমায়েতকে এক ‘মহাসমাবেশ’-এর রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। সমাবেশ যোগ দিতে আসা সাধারণ মানুষদের কাছে লিফলেট তুলে দেবেন তাঁরা। সেখানে উল্লেখ থাকবে জুনিয়র ডাক্তারদের দাবিদাওয়ার কথা। এই লিফলেট বিলি করে জুনিয়র ডাক্তারেরা বোঝাতে চাইছেন, এই দশ দফা আন্দোলন কেবলমাত্র তাঁদের নিজস্ব ‘স্বার্থসিদ্ধি’-র আন্দোলন নয়।

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!