রাজ্যের সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, গর্বিত মুখ্যমন্ত্রী

কেন্দ্রের প্রকাশ করা র‍্যাঙ্কিংয়ে রাজ্যের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও সেরার মুকুট ছিনিয়ে নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেন্দ্রের প্রকাশ করা র‍্যাঙ্কিংয়ে রাজ্যের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, দেশের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে দ্রোহ-আন্দোলনের পীঠস্থান বাংলার এই বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে রাজ্যের মধ্যে সেরা দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সর্বভারতীয়  ক্ষেত্রে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় অষ্টম স্থানে জায়গা পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বাংলার বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে সেরার তালিকায় জায়গা করে নেওয়ায় শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের তালিকা প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্যের মধ্যে সেরায় প্রথম হলেও দেশের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের সেই তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে সেরার তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে। অন্যদিকে দেশের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। সেরা কলেজের তকমা পেয়েছে দিল্লির মিরান্ডা কলেজ। দেশের সেরা কলেজের তালিকায় প্রথম দশে রয়েছে রাজ্যের দুটি কলেজ। অষ্টম স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং নবম স্থানে রয়েছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজ। কেন্দ্র সরকার বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের তালিকা প্রকাশ করে। পঠন-পাঠন, গবেষণা-সহ একাধিক বিষয়ের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করে।

কেন্দ্রের প্রকাশ করা ওই তালিকায় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সার্বিক বিচারে প্রথম স্থানে আছে মাদ্রাজ আইআইটি। দ্বিতীয় স্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু, তৃতীয় স্থানে আছে বেঙ্গালুরু আইআইটি, চতুর্থ স্থানে আছে দিল্লি আইআইটি। পঞ্চম স্থানে আছে কানপুর আইআইটি এবং ষষ্ঠ স্থানে রয়েছে আইআইটি খড়্গপুর। শুক্রবার তালিকা প্রকাশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের। ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এনআইআরএফ র‌্যাঙ্কিংয়ে রাজ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। কলেজের মধ্যে দেশে অষ্টম স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। শিক্ষক এবং শিক্ষার্থীদের আমার শুভেচ্ছা।’

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?