বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনা চলছিলই, এবার তাতে সিলমোহর পড়ল। আইনি বিচ্ছেদের পথে স্বরূপ বিশ্বাস ও তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। ঠিক যখন টলিপাড়ায় বিশ্বাস ব্রাদার্সদের বিরুদ্ধে সরব শিল্পীরা (অরূপ ও স্বরূপ বিশ্বাস)। ভোটে ভরাডুবি হয়েছে টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের। তার মাঝেই বিশ্বাস পরিবারে দ্বন্দ্বের খবর সামনে এসেছে। জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে উভয়ের সিদ্ধান্তে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা থাকছিলেন জুঁই ও স্বরূপ বিশ্বাস। তবে আইনি পথে হেঁটে বিবাহ বিচ্ছেদের কথা এখনই ভেবেছেন দুজনে। চলতি বছরের শুরুতেই ডিভোর্স সংক্রান্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন জুঁই। তেমনটাই জানা গিয়েছে।

আরও পডুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস! পুলিশের জালে অভিযুক্ত যুবক

এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, ‘আমাদের দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে এখন সাবালিকার দিকে যাচ্ছে। এই সময়ে আমি ওদের মানসিক দিকটার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এটা তো আমার ব্যক্তিগত জীবন, কোনও বিনোদন চ্যানেল নয়। রোজই তো চারদিকে প্রচুর বিচ্ছেদ হচ্ছে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে জেনে জনগণের কোনও উপকার হবে না। তাই এটা নিয়ে প্রকাশ্যে কথা বলার পক্ষপাতী ছিলাম না। আইনি প্রক্রিয়া চলছে, যত দ্রুত সম্ভব এটা মিটে যাক, সেটাই চাই।’ দক্ষিণ কলকাতার ৮১ নং ওয়ার্ডের কাউন্সিলর তিনি। কলকাতা পুরসভার ১০ নম্বর বরোর চেয়ারপার্সন পদেও রয়েছেন তিনি।  বিশ্বাস পরিবারের গিন্নি হওয়ায় তাঁর বিরুদ্ধেই প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। যদিও সে সবকে পাত্তা দিচ্ছেন না জুঁই। ২০১৯ থেকেই স্বরূপের সঙ্গে দূরত্ব শুরু হয়। আর কোনওদিনও প্রভাব খাটাননি তিনি, এমমটাই সাক্ষাৎকারে জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর।

তিনি জানিয়েছেন, ‘প্রভাবশালী পরিবারে থাকলেই যে ক্ষমতার অপব্যবহার করতে হবে, তা আমার নৈতিকতার সঙ্গে যায় না। সবার নৈতিক চিন্তা আলাদা। আর আমি শুধু আমার কথাই বলতে পারি। অন্যরা কী করছে, সেটা বলতে পারব না। আমি টলিউডের কোনও প্রিমিয়ার বা পার্টিতে যাইনি। এমনকী, বন্ধুদের সঙ্গে বাংলা সিনেমা দেখতে হলে আমি সবসময় টিকিট কেটেই সিনেমা হলে গিয়েছি।’ যদিও এই বিবাহ বিচ্ছেদের বিষয়ে স্বরূপ বিশ্বাস কিছুই জানাননি।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার