৪৮ ঘন্টাও পেরোয়নি স্বামী হারিয়েছেন, সাদা থান পরে এসআইআর শুনানির লাইনে সদ্য বিধবা

Share:

নিজস্ব প্রতিনিধি:  সত্যি জীবন বড়ই অদ্ভুত। কাকে কখন কোথায় গিয়ে দাঁড় করাবে তা কেউই বলতে পারে না। শ্রীরামপুরের বাসিন্দা পাপিয়া সাহা রায় ও তাঁর স্বামী স্বামী মানব রায়কে এসআইআর হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠানো হয়েছিল। স্বামীর সঙ্গে যাওয়ার কথা ছিল পাপিয়ার। কিন্তু স্বামীর সঙ্গে নয় সাদা থান পরে শুনানির লাইনে দাঁড়াতে হল সদ্য-বিধবা মহিলাকে। শোক কাটিয়ে ওঠার আগে তিনি যে ভারতীয় সেই প্রমাণ দিতে যেতে হল শুনানিতে। এমনই এক বেদনাদায়ক ছবি শরা পড়েছে হুগলির শ্রীরামপুরে।

পাপিয়া সাহা রায় শ্রীরামপুর কেসি সেন রোড আম্বেদকর সরণীর বাসিন্দা। শ্রীরামপুর বিধানসভার ২৭০ নং বুথের ভোটার তিনি। জানা গিয়েছে, গত রবিবার রাতে তাঁর স্বামী মানব রায়ের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় । স্বামীর অকস্মাৎ মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি। কপালে রয়েছে এখনও সিঁদুরের আভা। সদ্য স্বামীকে হারানোর শোক বুকে নিয়েই মঙ্গলবারই সাদা থানা পরে এসআইআর শুনানিতে হাজির হলেন।

আরও পড়ুন: SIR নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হাইকোর্টে, কবে শুনানি?

শুনানিতে এসে শোকস্তব্ধ অবস্থায় বলেনেন, তাঁর স্বামীর সঙ্গেই শুনানিতে আসার কথা ছিল কিন্তু হঠাৎ তিনি চলে গেলেন। বললেন, এই অবস্থাতেই আসতে হল যদি আর অন্য দিন পাওয়া যায়। প্রৌঢ়া বলললেন, তাঁর স্বামীর কাজ হয়ে গেলে তারপর শুনানিতে আসবেন। এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন স্থানীয় তৃণমূলকর্মী সুখসাগর মিশ্র। তিনি কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বলেন, সদ্য স্বামী মারা যাওয়ার পরেও মহিলাকে শুনানিতে আসতে হয়েছে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে আধিকারিকদের বললাম, “ওঁকে তাড়াতাড়ি ছেড়ে দিন।” এসআইআর হিয়ারিং নিয়ে রাজ্যের নানা প্রান্তে একাধিক ঘটনা ঘটনা ঘটছে। কেউ স্বামীকে হারিয়ে লাইনে দাঁড়াচ্ছেন , কারও লাইনে দাঁড়িয়ে মৃত্যু হচ্ছে, কেউ আবার বিয়ে ছেড়ে শুনানিতে হাজিরা দিচ্ছে। এই সব নির্বাচন কমিশনের হয়রানি ছাড়া আর কিছুই নয় বলে দাবি করছেন বহু মানুষ।

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ, সোমবার জল্পেশ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন