রায় খারিজ হতেই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

দুই বিচারপতির বিবাদে জড়িয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টে(Calcutta High Court) গৃহযুদ্ধ। এক বিচারপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব আরেক বিচারপতি। মুহুর্তের মধ্যে শোরগোল রাজ্যজুড়ে। কেননা দুই বিচারপতির বিবাদে জড়িয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নামও। যে দুই বিচারপতির মধ্যেকার এই দ্বন্দ্ব রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে তাঁরা হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhay) এবং বিচারপতি সৌমেন সেন(Justice Soumen Sen)। গতকাল রাজ্যের মেডিকেল কলেজে ভর্তি নিয়ে অনিয়মের একটি মামলায়(Medical College Admission Scam) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার গতকালই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল। সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় CBI তদন্তের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়। সেই মামলারই এদিন ফিরতি শুনানি ছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। সেখানে এদিন CBI’র করা FIR খারিজ করা হয়। তারপরেই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে সরব হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মেডিকেল কলেজে ভর্তির অনিয়ম নিয়ে CBI তদন্তের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পরে পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন আদালত থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে তা দিয়ে যেন একটা FIR করা হয়। বিচারপতি সেই সময় জানিয়েছিলেন, তিনি অন্তবর্তী স্থগিতাদেশ মানছেন না। কেননা ডিভিশন বেঞ্চের কোনও নির্দেশই লিখিত আকারে আপলোড হয়নি। সেই মতো CBI আধিকারিকেরা রাতের মধ্যেই সেই FIR করেন। কিন্তু এদিন মামলাটি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে উঠলে CBI’র করা FIR খারিজ করা হয় এবং বেঞ্চ নির্দেশ দেয় অবিলম্বে CBI যেন আদালত থেকে নেওয়া নথি আবারও আদালতকে ফিরিয়ে দেয়। এদিন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মূল মামলাকারী তাঁর পিটিশনে কোনওভাবেই FIR এর কথা উল্লেখ করেননি। তিনি FIR চাননি। তাহলে কীসের ভিত্তিতে CBI তদন্ত? যদিও এদিন মূল মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি হয়। সেখানে তিনি মামলার রায় দানও করেন। আর সূত্রের দাবি, সেই রায় দানের ক্ষেত্রেই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ এনেছেন।

সূত্রের দাবি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর রায়ে জানিয়েছেন, বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে কলকাতা হাইকোর্টে বড়দিনের ছুটির আগে নাকি বিচারপতি সিনহাকে(Justice Amrita Sinha) হাইকোর্টের মধ্যে নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি সেন। সেখানে তিনি বিচারপতি সিনহাকে নাকি জানান, প্রাথমিকের দুটি মামলা তাঁকে খারিজ করে দিতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তাই তাঁকে ঘাঁটানো যাবে না। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অভিমত, বিচারপতি সেনের এই ধরনের কথাবার্তা ও নির্দেশ কার্যত একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করার সামিল। তিনি তাই করছেন। এর আগে কলকাতা হাইকোর্টের সব বিচারপতি বদলি হলেও বিচারপতি সেন এখনও রয়ে গিয়েছেন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করার জন্যই তাঁকে এখানে রেখে দেওয়া হয়েছে। তাঁর কার্যকলাপ বিচার ব্যবস্থার পরিপন্থী। তাঁকে এখনই ইমপিচ করার প্রক্রিয়া শুরু করতে হবে। সুপ্রিম কোর্টের উচিত হবে বিচারপতি সেন সে সব নির্দেশ দিয়েছেন তা সব খারিজ করে দেওয়া।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক