সুকন্যার বিরুদ্ধে মামলাকারীকে জরিমানা করব ভেবেছিলাম: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এদিন তিনি বলেন, নিজের চেম্বারে সুকন্যার কাগজপত্র দেখেই তিনি বুঝেছিলেন আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জরিমানা করবেন ভেবেছিলেন কলকাতা হাইকোর্টের (HC) সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার বিরুদ্ধে যিনি মামলা করেছিলেন, তাঁকেই জরিমানা করার কথা ভেবেছিলেন বিচারপতি। সোমবার এজলাসে বসেই এই কথা বলেন বিচারপতি নিজেই।

এদিন তিনি বলেন, নিজের চেম্বারে সুকন্যার কাগজপত্র দেখেই তিনি বুঝেছিলেন আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তা করছেন মামলাকারী নিজেই। এই জন্যই ওই মামলাকারীকে জরিমানা করার কথা ভেবেছিলেন। বিচারপতি বলেন, পরেরদিন আদালতে বসেই তাই মামলাটি খারিজ করে দেন তিনি। এদিন তিনি আরও বলেন, আদালতে তথ্য দেওয়া নিয়ে আইনজীবীদের সতর্ক থাকা উচিৎ। উল্লেখ্য, অভিযোগ ছিল টেট সার্টিফিকেট ছাড়াই চাকরি পেয়েছেন সুকন্যা মণ্ডল।

সোমবারে প্রাথমিক (PRIMARY) নিয়েই অন্য একটি মামলার শুনানি ছিল। বিচারপতি এই মামলায় তলব করেছিলেন পুরুলিয়া জেলার বড়বাজার থানার পুলিশকে। তবে আদালত পর্যবেক্ষণে দেখা যায়, মামলাকারীর আইনজীবী ভুল তথ্য দিয়েছেন। বিভ্রান্ত করা হয়েছে আদালতকে। বিচারপতি এদিন বলেন, ভুল তথ্য দেওয়া হয়েছিল বলেই পুরুলিয়া থেকে ভোরে উঠে আসতে হয়েছে পুলিশকে। তা ঠিক হয়নি। এরপরেই এই মামলাকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন বিচারপতি। এর মধ্যে ৫ হাজার টাকা পাবে বড়বাজার থানা। এই মামলার শুনানি চলাকালীনই ‘সুকন্যা মামলা’র প্রসঙ্গ তুলে ধরেন বিচারপতি।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও