মুখ্যমন্ত্রীর জন্মদিনে কেক কেটে ফেস্টিভ মুডে কাজল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন বলে কথা! তাই রবিরাব সকাল থেকে ফেস্টিভ মুডে দেখা গেল বীরভূমের জেলা তৃণমূল পরিষদের সভাধিপতি কাজল শেখকে। প্রথমে মন্দিরে পুজো দিয়ে তারপর কেক কেটে উদযাপন করলেন ‘বাংলার দিদি’র জন্মদিন।

রবিবার সকাল সকাল কঙ্কালীতলা মন্দিরে পৌঁছে যান কাজল শেখ। পুজো দিয়ে তারপর কেক কাটেন তিনি। গরিব মানুষদের হাতে তুলে দেন বস্ত্র। ঠিক সেই সময়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখের বাড়ির সামনে বোমাবাজি নিয়েও কথা বলতে দেখা যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতিকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন। তিনি বলেন, দুবছর বোমা উদ্ধার, বোমাবাজির মতো ঘটনা ঘটেনি! কিন্তু, এখন কেন হচ্ছে সেই প্রশ্ন তুললেন কাজল! অনুব্রত ফিরে আসার পর বীরভূমের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রশ্ন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের বিশ্লেষকদের।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই মামন শেখ তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা করেছিলেন। অভিযোগ তুলেছিলেন বোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ কাজীর বিরুদ্ধে।তারপরই আজ তৃণমূলের উপ-প্রধানের বাড়িতে বোমা বাজির ঘটনা ঘটে। তিনি বলেছিলেন, “আমি ও আমার পরিবার প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। বাড়িতে এসে বোমা মেরে গিয়েছে৷ একটা বোমা ফাটেনি ৷ পুলিশকে জানিয়েছি ৷ পুলিশ তদন্ত করুক। দুষ্কৃতিরা ধরা পড়ুক৷ মালদায় দেখলেন তো গুলি করে দলের নেতা খুন হল৷ আমিও খুন হয়ে যেতে পারি।”  যদিও এই ঘটনায় সম্পূর্ণ সাজানো, নিরাপত্তা পাওয়ার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি বিজেপির।

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

দুই হাত নেই, পায়ে কলম নিয়ে ভিক্ষে করে খুদেদের ভবিষ্যৎ গড়ছেন সিউড়ির ‘জগন্নাথ’

দিল্লিতে ছাত্র আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, চাপে RSF অফিসার সোনিয়া সেহরাওয়াত

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় ধাক্কা, সোনমের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ