তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী!

Share:

নিজস্ব প্রতিনিধি: চারবারের সাংসদ। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক ডা. কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু বর্তমানে দলের সঙ্গে সম্পর্কে অবনতি দেখা গিয়েছে। বিশেষ করে কালীঘাটে তৃণমূল সুুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংসদদের বৈঠকে একটি ঘটনাকে কেন্দ্র করে বারাসতের সাংসদের পোস্টে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। তার মাঝেই বারাসতের সাংসদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাওয়াকে কেন্দ্র করে তুঙ্গে জল্পনা রাজ্য রাজনীতিতে। যদিও এই বিষয়ে সাংসদ নিজে কিছু জানাননি। 

আরও পডুন: পার্ক সার্কাসের অশান্তির ঘটনায় ধৃত মূল অভিযুক্ত! গ্রেফতার বেড়ে ৪৬

গত ১৫ মে কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক হয়। সেখানেই লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ থেকে সরানো হয় কাকলিকে। তাঁর জায়গায় ফেরা দায়িত্ব পান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তের ২৪ ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেন বারাসতের তৃণমূল সাংসদ। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু। ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম।’ তাঁর এই পোস্ট নিয়ে এখনও চলছে জল্পনা। কাকে ঠুকে, এই পোস্ট? উত্তর দেননি ডা. কাকলি ঘোষ দস্তিদার। এর মাঝেই খবর, তাঁর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। গতকাল, সোমবার ১৮ মে থেকে সিআইএসএফের নিরাপত্তা পাচ্ছেন তিনি। মোট চারজন জওয়ান মোতায়েন রয়েছে। চারবারের সাংসদ হলেও এতদিন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেতেন না কাকলি। কিন্তু আচমকাই কেন এই বিশেষ নিরাপত্তা? এই বিষয়ে উত্তর দেননি খোদ সাংসদ।

তিনি নিজে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়েছেন কিনা তাও জানা যায়নি। কিছুদিন আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির। তারপরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, এই দুই ঘটনা নিয়ে এখন জোর চর্চা রাজ্য রাজনীতির অন্দরমহলে।

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও