৪২ ডিগ্রিতে ORS মেশানো জল খেয়ে শরীর সতেজ রাখছে হরিণের দল

Share:

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর : ‘সর্বনেশে গ্রীষ্ম এসে বর্ষ শেষে রুদ্ররূপে, আপন ঝোঁকে বিষম রোখে আগুন ফোঁকে ধরার চোখে।’ কবি সুকুমার রায়ের ছন্দই মিলছে আকাশে বাতাসে। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা ।বইছে লু। কার্যত গৃহবন্দি আমজনতা। পর্যটকদেরও(Tourist) দেখা নেই। জঙ্গলের পশু পাখিরাও গভীর জঙ্গলের ভেতর শীতল জায়গা আশ্রয় নিচ্ছে। জঙ্গলের জলাশয়গুলিতেও ভিড় জমাচ্ছে তাঁরা। কাঁকসার(Kaksha) দেউলের সংরক্ষিত রিজার্ভের ভেতর রয়েছে প্রায় ১০০ হরিণ(Deer), ৫০০র অধিক ময়ূর, একাধিক নীল গাই, সজারু এবং বহু বিরল প্রাণী। বছরের অন্যান্য সময় সারাদিনই দেখা মেলে ওদের।

ওদের দেখতে পেয়ে আনন্দ উপভোগ করেন দুর দূরান্তের পর্যটকরাও। সূর্যের অস্ত গেলে হাতেগোনা কয়েকজন পর্যটককে দেখা গেলেও দাবদহের মাঝে কোন পর্যটককেই দেখা যাচ্ছে না। এই দাবদহে অসুস্থ যাতে হয়ে না পড়ে বন্য জীবজন্তুর সেইজন্য বিশেষ পদক্ষেপ নেওয়া শুরু করেছে বর্ধমান বনবিভাগের দুর্গাপুর বনাঞ্চল(Durgapur Forest Department)। দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,”প্রতিদিন সকালে এবং বিকেলে সংরক্ষিত রিজার্ভের ভেতর হরিণদের খাওয়ানো হচ্ছে ওআরএস।

দুপুরে দেওয়া হচ্ছে কাঁচা শাক,সবজি, তরমুজ। বনদপ্তরের চিকিৎসকও দিনে অন্তত একবার করে হরিণদের দেখভাল করছেন। জঙ্গলের ভেতর ডাল, পাতার ছাউনি করে শীতল জায়গা তৈরি করা হয়েছে। বনদপ্তরের সংরক্ষিত রিজার্ভ ছাড়াও গোটা জঙ্গলেই বেশ কয়েকটি জায়গায় জলের সাথে ওআরএস মিশিয়ে রাখা হচ্ছে। সেই ওআরএস মেশানো জল খাচ্ছে ময়ূর থেকে পাখি সকলে।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী