সারা বছর মা থাকেন শান্ত, শুধু দীপান্বিতা অমাবস্যায় দেবী হংসেশ্বরী রূপ নেন উগ্রচণ্ডীকার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই কালীপুজো। শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠবেন বঙ্গবাসি। দীপাবলীতে দেবীর আরাধনায় রত হবেন বাঁশবেড়িয়াবাসী। এখানেই রয়েছেন মা হংসেশ্বরী। সারা বছর মা এখানে পূজিত শান্তরূপে। তাঁর নীলাভ তনু থেকে ঠিকরে বেরোয় লাবণ্য।  কিন্তু দীপান্বিতা অমাবস্যায় মা এখানে পুজো পান উগ্র রূপে। শ্যামা পুজোর রাতে মায়ের মুখে পরানো হয় রূপোর মুখোশ, সোনার জিভ। একেবারে রাজনন্দিনী হয়ে ওঠেন নীলাম্বরী কালিকা। মাথায় মুকুট, পরনে রাজবেশে মা যেন চারদিক আলো করে থাকেন। রাজবেশ পরানোর পরই শুরু হয় কালীপুজো। পুজো শেষ হওয়ার পর আবার খুলে ফেলা হয় রাজবেশ। তারপর আবার সারা বছর মা শান্ত। 

বর্তমানে হংসেশ্বরী মন্দিরের আশেপাশে রয়েছে আরও বেশ কিছু মন্দির। রয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। রাজার হাতেই যে এই মন্দিরের সূচনা। হংসেশ্বরী মন্দির নিয়ে বাংলা সাহিত্যে রয়েছে এক কালজয়ী উপন্যাস। নারায়ণ সান্যাল রচিত ‘হংসেশ্বরী‘ উপন্যাসে লিখিত রয়েছে এই মন্দির প্রতিষ্ঠার নেপথ্যের যাবতীয় কাহিনী। শোনা যায়, ১৮০১ সালে রাজা নৃসিংহ দেব রায় তৈরি করেছিলেন হংসেশ্বরী মন্দির। তিনি মায়ের মৃত্যুর পর মায়ের স্মৃতিতে এই মন্দির নির্মাণ শুরু করেন। রাজার মায়ের নাম ছিল হংসেশ্বরী দেবী। তাই এমন নামকরণ। রাজা বহু বছর কাশীবাসী হয়েছিলেন। তারপরে আবার ফিরে আসেন। তখন শুরু হয় মূর্তি তৈরির কাজ। জনশ্রুতি, বেনারস থেকে গঙ্গায় ভেসে এসেছিল নিম কাঠের গুড়ি। তা দিয়েই তৈরি হয়েছিল কালী মূর্তি। কাঠে কোনও কাটা ছেঁড়া জোড়া তাপ্পি দেওয়া নেই। এক নিম কাঠ কেটে মূর্তি তৈরি করা হয়েছিল।

হংসেশ্বরী মন্দিরে বড় করে হয় কালীপুজো আর স্নান যাত্রা। সকাল সকাল মন্দির  খুলে যায়। দশটায় পুজো শুরু হয়। ভোগ নিবেদন হয়। দুপুরে এখান থেকে ভোগ খেতে পারেন ভক্তরা। হংসেশ্বরী মন্দির বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। সারা বছর মা শান্তরূপে বরাভয় প্রদান করেন। শুধু কালীপুজোর রাতে তিনি হয়ে ওঠেন উগ্র। ওই দিন সন্ধ্যারতির পর মাকে রাজবেশে সাজানো হয়। দেবীর গায়ে থাকে না এক খণ্ড বস্ত্র। ফুলমালা দিয়ে নিজের লজ্জা ঢাকেন দেবী। মা এদিন এলোকেশি রূপে ধরা দেন ভক্তদের কাছে। সারা রাত পুজো করার পর ভোরবেলা খুলে ফেলা হয় মায়ের রাজসাজ। প্রতি বছর কালীপুজোর দিন অসংখ্য মানুষ ভীড় জমান মাতৃদর্শনে। একদিন উগ্র রূপে দেখে পরদিন থেকে আবার অপেক্ষায় থাকেন মায়ের সান্ত রূপে ফেরার। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের