কুপিয়ে খুন দম্পতি! কারণ খুঁজতে তদন্ত শুরু পুলিশের

কালিম্পং-এ দম্পতি খুনের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। সোমবার রাতেই কালিম্পং-এর তিন মাইল এলাকায় ঘটনাটি ঘটে

Share:

নিজস্ব প্রতিনিধি: কালিম্পং-এ দম্পতি খুনের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। সোমবার রাতেই কালিম্পং-এর তিন মাইল এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধারালো অস্ত্রের আঘাতে কেউ পরিবারের দুই সদস্যকেই খুন করেছে। কিন্তু কারা করেছে এই কাজ খোঁজ চালানো হচ্ছে। ৬৫ বছরের বৃদ্ধ খরগ্য বাহাদূর ছেত্রী এবং ৪৫ বছর বয়সি তাঁর স্ত্রী বিষ্ণু ছেত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।

এই খুনের বিষয়ে প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িতে তাঁরা দু’জনই থাকতেন। সন্তান বাইরে থাকে। মঙ্গলবার সকালে দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে দরজা খুলে ঢুকলে দু’জনকেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন কালিম্পং থানায়। বাড়ির মেঝেতেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তারপরেই দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। ঠিক কী কারণে খুন? খোঁজ চালাচ্ছে পুলিশ।

আপাতত দুই দম্পতির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কালিম্পং থানার পুলিশ। খুনের পিছনে ঠিক কী কারণ তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। পারিবারিক অশান্তি নাকি ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল ওই দম্পতির প্রতি সেই বিষয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে এইভাবে গ্রামে জোড়া খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব