কালীপুজোর আগে বসতে চলেছে বাজির বাজার, এবার কবে কোথা থেকে কিনবেন গ্রিন বাজি?

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজো হল আলোর উৎসব। প্রতি বছর কালীপুজোয় শব্দবাজির তাণ্ডব নিয়ে সতর্ক করা হয়। সাধারণ মানুষকে জোর দেওয়া হয় পরিবেশবান্ধব বাজি কেনাকাটার উপর। বিক্রি বন্ধ থাকে কান ফাটানো শব্দ বাজির। প্রতি বছরের মতো এই বছরও শহরে বসতে চলেছে পরিবেশবান্ধব বাজি (যা গ্রীন বাজি নামে পরিচিত) বাজি বাজার। ২০ অক্টোবর পালিত হবে কালীপুজো। তার আগে ১৪ অক্টোবর মঙ্গলবার থেকেই বসবে বাজির বাজার। চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

কলকাতা পুলিশের এলাকায় মোট ৪টি বাজির বাজার বসতে চলেছে । একটি শহিদ মিনারের কাছে ময়দান মাঠে, উত্তর কলকাতার টালায়, দক্ষিণ কলকাতার বেহালা এবং ইএম বাইপাসের সংলগ্ন কালিকাপুর মাঠে বসবে বাজারগুলি। তবে এই বাজারে বিক্রি হবে না কোনওরকম শব্দবাজি। এখানে থাকবে কেবল পরিবেশবান্ধব বাজি। সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে বিক্রেতাদের জন্য। ৬ অক্টোবর লালবাজার কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হয়েছে।

ময়দান এর বাজিবাজারে চলতি বছর থাকছে ৫০ টি দোকান। টালার বাজি বাজারে থাকছে ৪৪ টি দোকান। সকল দোকানে কেবলমাত্র গ্রীন বাজি বিক্রি হবে। এবার আসা যাক গ্রীন বাজি চেনার উপায় সম্পর্কে। সবার পক্ষে তো পরিবেশ বান্ধব বাজি চেনা সম্ভব নয়। সেক্ষেত্রে গ্রীন বাজিতে কিউআর কোড দেখে নেবেন। চলতি বছর গ্রীন বাজিতে কিউআর কোড রাখার নিয়ম নিয়ে বিতর্ক হয়েছে । অনেক বাজি ব্যবসায়ী মনে করছেন কিউ আর কোড বাধ্যতামূলক হতে পারে না। তবে জানা গিয়েছে প্রত্যেক দোকানেই সরকারি সংস্থা দ্বারা অনুমোদিত প্রস্তুতকারকদের তালিকা থাকবে। সেই প্রস্তুতকারকদের তৈরি বাজি বৈধ। পুরনো বাক্স ছাপানো থাকলে কেউ বাজির প্যাকেটে সংস্থার নাম বসিয়ে নিতে পারেন। সে ক্ষেত্রে নকল জানা যাবে কি করে? উত্তর পাওয়া যায়নি। বাজে

বিক্রেতাদের জন্য কঠোর নিরাপত্তা মূলক নির্দেশ দেওয়া হয়েছে। বাজি বাজারে প্রত্যেকটি স্টলে অন্তত একটি করে অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হবে। সেই সঙ্গে থাকতে হবে দুটি জল ভর্তি বালতি এবং পর্যাপ্ত পরিমাণে বালি ভর্তি বালতি। দোকানের শেড তৈরি করতে হবে অগ্নিনিরোধক উপকরণ দিয়ে। দুটি দোকানের দূরত্ব হতে হবে কমপক্ষে ৩ মিটার। বিপজ্জনকভাবে মুখোমুখি কোন স্টল দেওয়া যাবে না। প্রত্যেক বাজি বিক্রেতাকে দমকল, সিইএসসি, বিদ্যুৎ দফতর এবং ভূমি দফতরের অনুমতি পত্র আগে থেকে নিতে হবে। পুলিশ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ দল বাজি বাজার পরিদর্শন করবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের