কালিয়াগঞ্জ থানা পুড়ে ছাই , আহত ৪০ জন পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি,কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ থানায় ভয়াবহ পরিস্থিতি। দাউ দাউ করে জ্বলছে থানার একাধিক ঘর। পুলিশ অফিসারদের চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেয়। আদিবাসী বিক্ষোভকারীরা তীর ধনুক নিয়ে পুলিশকে আক্রমণ করে। আদিবাসী কমিটির পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিলে ডাক দেওয়া হয় তাকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তুমুল। পুলিশের একাধিক কর্মীকে চিহ্নিত করে তাদের পোশাক খুলে বেধড়ক পেটানো হয়। মোট ৪০ জন পুলিশ কর্মী গুরুতর আহত(Serious Injured)হন। একটি বাড়ি ভাঙচুর করা হয় ও থানার মধ্যে থাকা কালীমন্দিরের পাশে একটি ছাউনিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শুধু তাই নয় থানার মধ্যে থাকা পুলিশের একটি গাড়িও ভেঙে ফেলা হয়। পুলিশকে লক্ষ্য করে চারদিক থেকে ইট পাটকেল ছোড়ার পাশাপাশি তীর ধনুক নিয়ে আক্রমণ করেন আদিবাসী বিক্ষোভকারীরা। মাথায় হেলমেট পড়ে বেশ কিছু বহিরাগতদের পুলিশকে আক্রমণ করতে দেখা যায়। উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ সানা আনসারী ও ডিএসপি সদর রিপন বাউল অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। হাজার হাজার বিক্ষোভকারী চারদিক থেকে কালিয়াগঞ্জ থানাকে(Kaliyaganj P.S.) ঘিরে ফেলেছে। পুলিশ উত্তেজিত আদিবাসীদের সামাল দিতে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের সেল ফাটায়। শুধু তাই নয়, জল কামান থেকে ছোড়া হয় জল। কিন্তু তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমত বেগ পেতে হয় পুলিশকে।

পুলিশের পক্ষ থেকে বারবার উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার জন্য আবেদন জানানো হয়। কিন্তু কিছুতেই আদিবাসীরা শান্ত হন না। আহত পুলিশকর্মীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গোটা কালিয়াগঞ্জ শহর (Kaliyaganj City)নিমেষে বন্ধের চেহারা নেয়। মানুষজন আতঙ্কিত হয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে দেয়। নিমেষে কালিয়াগঞ্জ থানা পুড়ে ছাই হয়ে যায়।

থানার মধ্যে থাকা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে সন্ধ্যে নেমে আসছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। পুলিশের যত মোটরসাইকেল ছিল সেগুলোকে আগুন ধরিয়ে দেওয়া হয়। থানার মধ্যে ঢুকে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন