কালনায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন মামা, প্রাণে বাঁচলেন ভাগ্নে

Share:

নিজস্ব প্রতিনিধি,কালনা ও উত্তর দিনাজপুর: শনিবার ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গাস্নান করতে এসে জলে তলিয়ে গেলেন একজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার(Kalna P.S.) অন্তর্গত ধাত্রীগ্রামের পিয়ারিনগর জিবিএম ঘাটে। জানা যায় ,শনিবার সকালে রোহিত দেবনাথ ও সায়ন বিশ্বাস নামে দুজন গঙ্গাস্নান করতে যান। সম্পর্কে তারা মামা – ভাগ্নে। স্নানের জন্য তারা ভাগিরথীর জলে নামেন। হঠাৎ করেই তারা দুজনে জলে তলিয়ে যেতে থাকে। তাদের মধ্যে সায়ন বিস্বাস (ভাগ্নে) কোনরকমে সাঁতরে পারে উঠে আসে। অপরজন ভাগীরথীর জলে তলিয়ে যায়। জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তির নাম রোহিত দেবনাথ (মামা)। তার বাড়ি বর্ধমানের কালনা গেট নারী মোড় এলাকায়।

সে বর্ধমান রাজ কলেজের ২nd ইয়ারের ছাত্র বলে জানা যায়। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান সায়ন বিশ্বাস। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় কালনা থানার পুলিশ।আসে ডুবুরি। নিখোঁজ ব্যক্তিকে খোঁজার জন্য জোর কদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান। নিখোঁজ ব্যক্তিকে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। আকস্মিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। প্রচুর মানুষের ভিড় জমে গেছে ভাগীরথী নদীর(Bhagirathi River) পাড়ে।মহিলার রক্তাক্ত গলাকাটা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পালসা সোনাপুর এলাকায় ।

এদিকে,শনিবার সকালে এক মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পালশা সোনাপুর এলাকায়। প্রথমে স্থানীয়রা দেহটি দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে ডালখোলা থানায়(Dalkhola P.S.) খবর দেয় । জানা গেছে, ঘটনাস্থলটি একটি ভুট্টা ক্ষেতের পাশে ফাঁকা জমি ।সেখানে মৃতদেহটি পড়ে ছিল ।পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ।প্রত্যক্ষদশিরা জানিয়েছেন, এই মহিলার নাম মিরা সিং। বয়স আনুমানিক ৩০ বছর ।পুলিশের অনুমান ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে ওই মহিলার গলা। ঘটনাস্থলে খুন করা হয়েছে না অন্য কোথাও খুন করে সেখানে ফেলে দেওয়া হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট