বাস-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে আহত ৪২, চাঞ্চল্য কামারপুকুরে

এদিনের দুর্ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। তাঁদের অভিযোগ, রাস্তার দুই ধারে গাড়ি পার্কিংয়ের জন্যই এই দুর্ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে দুর্ঘটনা(Accident) হুগলি(Hooghly) জেলার আরামবাগ(Aarambag) মহকুমার গোঘাট-২(Goghat) ব্লকের কামারপুকুর(Kamarpukur) গ্রাম পঞ্চায়েতের কাঁটালিতলা মোড়ে আরামবাগ- মেদিনীপুর রাজ্য সড়কের ওপরে। যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ৪২জন যাত্রী। আহতদের মধ্যে ১২জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর স্থানীয়েরাই উদ্ধারকাজ শুরু করেন। ডাম্পারের চাকায় পড়ে আহত হয়েছেন দুই বাইক আরোহী। খবর পেয়েই ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগায় পুলিশ। আহতদের মধ্যে ১২জনকে ভর্তি করা হয়েছে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে। কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে।

আরও পড়ুন সুখবর, শনি থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যাত্রিবাহী বাসটি বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুরের মেচেদা যাচ্ছিল। ডাম্পারটি যাচ্ছিল কামারপুকুর থেকে আরামবাগের দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি গাড়িই প্রচণ্ড গতিতে চলছিল। সেই সময়েই একটি বাইক যাত্রীবাহী বাসের সামনে চলে আসে। সেই বাইকটিকে বাঁচাতে গিয়েই বাসটির চালক ডাম্পারে গিয়ে ধাক্কা মারেন সজোরে। আবার বাইকটি সেই ডাম্পারের চাকার নীচে ঢুকে যায় বাসটিকে এড়াতে গিয়ে। এদিনের দুর্ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। তাঁদের অভিযোগ, রাস্তার দুই ধারে গাড়ি পার্কিংয়ের জন্যই রাজ্য সড়ক ক্রমশ সরু হয়ে যাচ্ছে। তার উপর স্পিড ব্রেকার তুলে দেয়া হয়েছে। যার পরিণতি এই দুর্ঘটনা। তাঁদের দাবি, ‘রাস্তার দু’পাশে গাড়ি পার্ক করার জন্যই এই দুর্ঘটনাগুলো হচ্ছে। গাড়িগুলো এমন ভাবে দাঁড় করানো থাকে যে, রাস্তা পারাপার করা যায় না। অবিলম্বে রাস্তার ওপরে গাড়ি পার্ক করা বন্ধ না হলে এই ধরনের দুর্ঘটনা হতেই থাকবে।’

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?