‘কেশপুর বিজেপির শেষপুর হবে’, হুঙ্কার অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, কেশপুর : কেশপুর বিজেপির শেষপুর হবে। কেশপুরের সভা থেকে এইভাবে হুঙ্কার দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সুর চড়িয়ে বলেছেন, কেশপুরে তৃণমূলকে ১ লক্ষের বেশি ভোটে জেতাতে হবে। ২০২৪ সালে যেভাবে বিজেপিকে গণতান্ত্রিকভাবে পুঁতে দিয়েছিল, আগামী ২৩ তারিখ তার ব্যতিক্রম না হওয়ার কথা বলেছেন।

একসময় মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন, এই কেশপুর সিপিএমের শেষপুর। সেটাই সত্যি হয়েছিল। সিপিএমের হার শুরু হয়েছিল। সেই একই সুর শোনা গেল অভিষেকের গলায়। ২০২৬ সালে কেশপুর বিজেপির শেষপুর। ২০২৯ -র আগে সরকার ভাঙবে। চতুর্থবার ক্ষমতায় আসবে মা-মাটি মানুষের সরকার। এইভাবে সুর চড়িয়ে প্রচারে বিজেপিকে নিশানা করলেন তিনি। 

তাঁর অভিযোগ, সিপিএমের হার্মাদরা বিজেপির জার্সি পড়ে এলাকা অশান্ত করতে নেমেছে। তাঁদের উদ্দেশ্যে বলেছেন, গণতান্ত্রিকভাবে প্রচার করুন। মানুষের কাছে ভোট চান। কিন্তু ডিজে বাজিয়ে, দাপাদাপি করে সিপিএমের কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাইলে  তা হবে না। তৃণমূল ১ লক্ষ ভোটে কেশপুরে জিতবে। ৪ তারিখ ভোটবাক্স খোলার পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। সিপিএমের নেতাদের নাম করে তিনি বলেছেন, এরা এখন বিজেপির বড় নেতা। বিজেপির বুথে বসার লোক নেই। তৃণমূলের কর্মীদের টাকা দিয়ে কাজ করাতে চাইছে। পদ্মফুলের থেকে টাকা নিয়ে জোড়াফুলে ভোট দেবেন।

কটাক্ষ করে বলেছেন, ৪ তারিখের পরে বিজেপি নেতাদের দেখা যাবে না। ভোকাট্টা হয়ে যাবে। এরা বাড়িতে এলে হাতে ঝাঁটা ধরিয়ে দেওয়ার কথা বলেছেন। কেশপুরের মানুষ সিপিএমের সন্ত্রাস ভুলে যায়নি। কঙ্কালকাণ্ড আজও মনে আছে সকলের। বিজেপি ও সিপিএমের মধ্যে কোনও ফারাক নেই। ২৪-র ব্যবধানকেও ছাড়িয়ে যেতে হবে বলে টার্গেট বেঁধেছেন তিনি।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?