তৃণমূলে মোহভঙ্গ, এবার পদ্মবনে খেলার প্রস্তুতি বীরভূমের ‘কেষ্ট’র

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পরে হুঙ্কার নেই বীরভূমের ‘বাঘ’ অনুব্রত মণ্ডলের গলায়। নেই চড়াম চড়াম ঢাকের বুলি। ক্ষমতায় থাকতে এলাকায় দাপিয়ে বেড়াতেন অনুব্রত মণ্ডল। ক্ষমতা থেকে সরতেই উল্টো সুর তাঁর গলায়। আইপ্যাক ও দলের ওপরে দায় চাপিয়ে তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিলেন তিনি। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দিয়েছেন তিনি।

বিধানসভা নির্বাচনে যেভাবে তৃণমূলের ভরাডুবি হয়েছে, তাতে দায় রয়েছে আইপ্যাকের। জেলা থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত টাকা তুলত তাঁরা। তারজেরেই দলের সংগঠন অনেকেটাই দুর্বল হয়ে গিয়েছিল। তিনি স্পষ্ট করে বলেছেন, সম্মান পেলে তবে দল করবেন। না হলে চুপচাপ থাকবেন। জেল থেকে ফেরার পরে রাজনীতি থেকে দূরে রয়েছেন। এই বিধানসভা নির্বাচনে তিনি নিজেও খুব বেশি সক্রিয় ছিলেন না বলেই জানিয়েছেন বীরভূমের কেষ্ট। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাতে উপস্থিত হলেও, অন্যান্য মিছিল-মিটিংয়ে তিনি হাজির ছিলেন না। লোকসভা এবং বিধানসভায় বিদ্রোহী গোষ্ঠীর পৃথক ব্লক তৈরির চেষ্টাতেও ভুল কিছু দেখছেন না অনুব্রত মণ্ডল।

গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরে জেল খেটেছেন অনুব্রত। তিহাড় থেকে ফেরার পরে সেভাবে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি তাঁকে। বীরভূমে অনুব্রতের ‘প্রতিদ্বন্দ্বী’ হিসাবে তৃণমূলের অন্দরেই মাথা তুলেছিল আর এক নাম কাজল শেখ। তাঁকে হাসন থেকে এ বার টিকিটও দিয়েছিল দল। ভোটের প্রচারে অনুব্রতকে সেভাবে দেখা যায়নি।

আইপ্যাককে দুষে তিনি বলেছেন, ১৯৯৮ সালে দল তৈরি হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন। সেই সময় সাতটি আসন জিতেছিল তৃণমূল। তখন আইপ্যাক ছিল না। তাঁদের মতো মানুষরাই দলটাকে টেনেছে। আইপ্যাককে তখন দরকার হয়নি। পরে তাদের প্রয়োজন পড়ল কেন? ওদের জন্যই দলের এই ভরাডুবি। রাজনীতির কিছু জানে না। ওরা পয়সা কামাতেই এসেছিল। এই ভাবে একপ্রকার দায় এড়ালেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। 

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!