চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিষেকের দ্রুত আরোগ্য কামনায় যজ্ঞ বর্ধমানে

নিজস্ব প্রতিনিধি: বছর ছয় আগে মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফেরার পথে হুগলি জেলার সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিল তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) কনভয়। সেই দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম হন অভিষেক। বিশেষ করে তাঁর বাঁ চোখটি ভাল রকম জখম হয়। তার পর থেকে সেই চোখের চিকিৎসার জন্য বেশ কয়েকবার অস্ত্রপচারও করেন অভিষেক। যদিও তাতে কাজের কাজ কিছুই হয়নি। তার জেরেই তিনি বাধ্য হন বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করাতে। সেই সূত্রেই তিনি চলতি বছরে পুজোর সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে(USA) যান ও সেখানেই অস্ত্রপচার করেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে সেখানে অভিষেকের চোখের অপারেশন সফলই হয়েছে। যদিও কলকাতায় ফিরে বেশ কিছু দিন অভিষেককে বাড়িতে বসে কাজ করতে হবে। ঠিক এই অবস্থায় পূর্ব বর্ধমান জেলায় অভিষেকের দ্রুত আরোগ্য কামনা চেয়ে করা হল পুজো ও যাগযজ্ঞ। নেপথ্যে ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক(South Burdhwan MLA) খোকন দাস(Khokon Das)। অভিষেকের চোখের ছবি হাতে নিয়ে খোকন দাসকে যেমন যজ্ঞ করতে দেখা গিয়েছে তেমনি অভিষেকের চোখের ছবির পাশে ‘গেট ওয়েল সুন দাদা’ লেখাও চোখে পড়েছে।

রবিবার বর্ধমানের সর্ব্বমঙ্গলা মন্দিরে এই পুজোপাঠ ও যাগযজ্ঞের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে খোকন দাস ছাড়াও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা। সেখানে সকলে মিলে অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করেন। পরে সংবাদমাধ্যমকে বিধায়ক খোকন দাস জানান, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় সদ্য বিদেশ থেকে তার চোখের অপারেশন করে বিদেশ থেকে ফিরেছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে আমরা এই যজ্ঞের আয়োজন করেছি। তাঁর চোখের ছবি নিয়েই আমরা আজকে এই পুজোর আয়োজন করেছি। ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা ওনার চোখ দ্রুত সেরে উঠুক।’  

অভিষেকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল অভিষেক। চোখে ভয়ঙ্কর চোট। কলকাতায়, ভারতের অন্যত্র চিকিৎসা করিয়েছে। সমস্যা কাটেনি। বেশিক্ষণ পড়লে চোখে ব্যথা হয়, মাথা যন্ত্রণা শুরু হয়, কখনও কখনও ঘুমোতে পারে না। এত জটিল অবস্থা যে একাধিক জায়গায় চিকিৎসা করেও স্বাভাবিকতা ফেরেনি। তাই এখন আরেকবার চেষ্টা। আমেরিকায় অস্ত্রোপচার। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। অভিষেক দ্রুত সুস্থ হয়ে উঠুক। চোখ স্বাভাবিকতায় ফিরুক।’    

Published by:

Share Link:

More Releted News:

‘বাড়ির মায়েদের স্বীকৃতি’,  ভোটপ্রচারে লক্ষ্মীর ভান্ডারকে সমর্থন সিপিআইএম প্রার্থীর

‘হোটেল বুক করে টাকা বিলোচ্ছে‌’,‌ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

হলফনামায় ত্রুটি, গায়িকা-তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

‘‌মহিলা বিলকে পুনর্বিন্যাসের সঙ্গে জোড়া হল কেন?’‌ মোদি–শাহকে কড়া প্রশ্নবাণ মমতার

‘নির্লজ্জ অর্থমন্ত্রী এসে কার্ড বিলি করছে’, মাথাভাঙা থেকে নিশানা মমতার

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ