সারা রাজ্য কিকবক্সিং থ্যালাসেমিয়া কাপ অনুষ্ঠিত হল

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: হাওড়ার দাসনগর আলা মোহন দাস স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ আর্থ কেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় হাওড়া জেলা কিকবক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অল বেঙ্গল কিক বক্সিং (Kick Boxing)থ্যালাসেমিয়া কাপ ২০২৩ আয়োজিত হল। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় সাড়ে চারশো প্রতিযোগী অংশগ্রহণ করে। এসোসিয়েশনের সংস্থার কর্ণধার সন্দীপ সেনাপতি জানান, সমস্ত শিশুদের বিভিন্ন খেলায় যুক্ত করতে হবে। যাতে শিশুদের শরীর মন সবকিছুই সুস্থ থাকে।

কারণ খেলাই হচ্ছে সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত থাকা দরকার। প্রতিযোগিতায় সেরা জেলার শিরোপা অর্জন করে কলকাতা। বিজেতা হাওড়া এবং তৃতীয় স্থান অধিকার করে উত্তর ২৪ পরগনা জেলা। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুর প্রতিনিধি ত্রিলোকেশ মন্ডল। উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার (Howrah Municipality) প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী, সমাজসেবী মহেন্দ্র শর্মা, বিশিষ্ট আইনজীবী অভিষেক পাঠক সহ বিশিষ্ট মানুষ।

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের (East Medinipur) দেশদত্তবাড় ইউনাইটেড হাইস্কুলের সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানের ‌প্রথম পর্বের উদ্বোধন হল ।উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রধান শিক্ষক তথা উৎসব কমিটির সভাপতি অদ্বৈত্য মাল,বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি তথা উৎসব কমিটির সহসভাপতি আমিন সোহেল ,প্রধান শিক্ষক দেবপম পরিহারী ,পঞ্চায়েত প্রধান অপর্ণা দাস ,পরিচালক কমিটির সদস্য অজিত খাটুয়া ,প্রাক্তন শিক্ষক দেবাশীষ ঘোড়াই , রাধাকৃষ্ণ গিরি , বিশিষ্ট সমাজসেবী প্রভুরাম দাস ,সহ অন্যান্য অতিথিবৃন্দ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২