ভুটিয়াদের ব্যবসাকে ঘিরে এবার অনিশ্চয়তার মেঘ, কড়া গাইডলাইন কলকাতা পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতি শীতে মধ্য কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারের ফুটপাথে শীতবস্ত্র বিক্রি করতে দেখা যায় ভুটানের নাগরিকদের। স্থানীয়রা এদের ‘ভুটিয়া’ বলে পরিচিত। বছরভর ৪০ বছরেরও বেশি সময় ধরে এই রেওয়াজ চলে আসছে। তবে এবারের শীতবস্ত্র বিক্রির পর দোকানিদের বিরুদ্ধে অভিনব অভিযোগ উঠেছে।

শহরের একটি বৃক্ষপ্রেমী সংগঠনের দাবি, ফুটপাথে থাকা অন্তত আটটি বড় গাছের গায়ে ভুটানিদের দোকানদাররা পেরেক, গজাল এবং লোহার হুক পোঁতে গেছেন। সংগঠন জানিয়েছে, পরিবেশ আইন অনুযায়ী গাছের উপর লোহার পেরেক বা গজাল পোঁতা অপরাধ। সংগঠনের সদস্য সঞ্জয় রায় সিং বলেন, “দোকান ওঠার পরে গাছগুলোতে অজস্র ক্ষতচিহ্ন দেখা গেছে। আমাদের কর্মীরাই তা সরিয়ে দিয়েছে।” কলকাতা পুরসভার  উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমারও বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, “ভবিষ্যতে দোকান অনুমোদনের সময় গাছের ক্ষতি না করার বিষয়ে সতর্ক করা হবে। নিয়ম মানবে না এমন দোকানিদের আর অনুমতি দেওয়া হবে না।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা জানান, শীত পড়লেই শাল, সোয়েটার, টুপির মতো পসরা সাজিয়ে দোকান বসানো হয়। তবে বিক্রিবাট্টাও আগের মতো নেই। পুরসভা মানবিকতার দৃষ্টিকোণ থেকেও ভুটানিদের দোকান অনুমোদন দিয়েছে, কিন্তু পরিবেশের ক্ষতি করলে আর ছাড় দেওয়া হবে না।

খুব রোগা? দ্রুত ওজন বাড়াতে পাতে রাখুন এই ৮ খাবার

জানেন কলা কেন বাঁকা হয়? কারণ শুনলে অবাক হবেন

দুংসংবাদ ব্রাজিল শিবিরে, চোটের কারণে নরওয়ের বিরুদ্ধে অনিশ্চিত পাকেতা!

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

ব্রাজিলের বিরুদ্ধে নরওয়ের জয়ের আশা ক্ষীণ, মানছেন খোদ হলান্ড

জুলাইতে অস্ত যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সতর্ক থাকুন এই ৩ রাশির জাতক-জাতিকারা

জেনে নিন জুলাইয়ে কোন রাশির জাতক-জাতিকাদের খুলে যেতে পারে ভাগ্যের দরজা

কেতুর ছায়ায় শুক্র, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’, জানুন ভাগ্যবান কারা?

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?