প্রতীকের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ কলকাতা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : I-PAC-র কর্ণধার প্রতীক জৈনের বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করল কলকাতা পুলিশ। কোনও সময় ইডি ওই বাড়িতে ঢুকেছে। এবং কোনও নথি নিয়ে বেরিয়েছে, এই বিষয়ে ইডির গতিবিধির ফুটেজ সংগ্রহ করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যে এই নিয়ে হাইকোর্টে মামলা গিয়েছে। ইডি এবং প্রতীক জৈন দুই পক্ষই নথি চুরির অভিযোগ তুলেছে। এবার সেই প্রমাণ স্বরূপ ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই ফুটেজ মামলার ক্ষেত্রে কাজে লাগবে।

জানা গিয়েছে, কলকাতার সল্টলেকে আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। ৩ জায়গায় হানা দিয়েছেন তাঁরা। ভোটকৌশলী সংস্থা হিসেবে পরিচিত আইপ্যাক। এবার সেই সংস্থার অফিসেই হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। জানা গিয়েছে, বৃহস্পতিবার শীতের সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দিয়েছে ইডি। সল্টলেকের অফিসেও হানা দিয়েছে তাঁরা।

ইডি সূত্রে জানা গিয়েছে,  দিল্লিতে নথিভুক্ত হওয়া একটি পুরোনো মামলায় তল্লাশির জন্যই এদিন অভিযান চালানো হয়েছে। আইপ্যাকের অফিস এবং কর্ণধারের অফিসে হানা দেওয়ার জেরে রাজনৈতিক ক্ষেত্রে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।আইপ্যাক এর কর্ণধার প্রতীক রাজ্য রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী বলে পরিচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে তাঁর। বিধানসভা নির্বাচনের আগে সরকারি প্রকল্পের কাজ করার বিষয়ে শাসক দল ও সরকারের মধ্যে যোগাযোগ হিসেবে কাজ করে এই সংস্থাটি। সঙ্গে নির্বাচনে বিভিন্ন কৌশল নিয়ে কথা হয়। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ রয়েছে আইপ্যাকের। আসন্ন বিধানসভা নির্বাচনে কারা কারা প্রার্থী হতে পারেন সেই বিষয়েই যথেষ্ট ভূমিকা রয়েছে তাঁদের।

 

সমুদ্রে ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশান, মোছা হল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন

হারের শোক কাটিয়ে ছন্দে মেসি, ইন্তার মিয়ামির হয়ে চারটি গোল করলেন আর্জেন্টাইন তারকা

ইউরোপীয় তরুণীর সঙ্গে বিলাওয়ালের বাগদান? জল্পনার মাঝেই মুখ খুলল পিপিপি

মাত্র ২৪ রান করেই গড়লেন ইতিহাস, পন্টিংকে টপকে গেলেন জো রুট

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের পর ডেরেককেও তলব পুলিশের, সোমবার হাজিরার নির্দেশ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

১৩৭ তম মন কি বাতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?