টিফিন বক্সে কোটি টাকার হেরোইন, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে টিফিন বক্সে করে হেরোইন পাচারের অভিযোগে বড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বুধবার সকালে অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মহম্মদ সাবির শেখ নামে এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে রায়গঞ্জ থানার শিলিগুড়ি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে মোট ১০০ গ্রাম ওজনের সাতটি হেরোইনের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, সাবিরের বাড়ি মালদা জেলায়। আগে থেকেই গোয়েন্দাদের কাছে মাদক পাচারের গোপন তথ্য ছিল। তবে পাচারকারীর পরিচয় নিশ্চিত ছিল না। সেই সূত্র ধরেই শিলিগুড়ি মোড়ে নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। ওই সময় সাবির ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁর আচরণে সন্দেহ হয় পুলিশের। সাধারণ পোশাক পরা অবস্থায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

তল্লাশির সময় সাবিরের ব্যাগ থেকে লাল রঙের একটি প্লাস্টিকের টিফিন বক্স উদ্ধার হয়। প্রথমে কিছু সন্দেহজনক না মিললেও পরে টিফিন বক্স খুলে দেখা যায়, তার ভেতরে সাতটি প্লাস্টিকের পাউচ রয়েছে। প্রতিটি পাউচে হেরোইন ভরা ছিল। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয় এবং মাদক বাজেয়াপ্ত করা হয়।পুলিশ বর্তমানে সাবিরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, এই মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কাদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। পাশাপাশি মাদক পাচারের আর্থিক লেনদেন সম্পর্কেও খোঁজ নেওয়া হচ্ছে। তদন্তকারীদের অনুমান, সাবির একটি বড় মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। এই চক্রের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ