চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দার্জিলিঙে কুয়াশার দরুন হলুদ সর্তকতা জারি , বুধ ও বৃহস্পতিবার কলকাতায় হবে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি কলকাতায় বৃষ্টিপাত হবে। দার্জিলিঙে কুয়াশার দরুন হলুদ সর্তকতা জারি করা হচ্ছে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান । তিনি বলেন, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ১৭ তারিখ সকাল থেকে ১৮ তারিখ সকাল পর্যন্ত দার্জিলিং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।

১৮ তারিখ পশ্চিমবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। ১৯ তারিখ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম – পূর্ব মেদিনীপুর, হাওড়া ,কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলির কিছু জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং এর দু – এক জায়গায় হালকা ও বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে দার্জিলিং।২০ ফেব্রুয়ারি সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২১ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের(South Bengal) পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।২২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে সবকটি জেলাতেই দু – এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দার্জিলিঙে হলুদ সতর্কবার্তা(Yellow Alert) দেওয়া হয়েছে কুয়াশার দরুন। ২০০ মিটারের নিচে দৃশ্যমানতা কমবে।আপাতত তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।রবিবার শহর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল।কলকাতায় কিছু জায়গায় ১৯ ও ২০ ফেব্রুয়ারি হালকা বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাত।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ