দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় সই জালকাণ্ডে দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে এগারোটা নাগাদ ভবানী ভবন থেকে বের হন তিনি। রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে সোজা চলে যান কালীঘাটে পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ভবানী ভবনে ঢোকার সময়েও যেমন সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি, তেমনই বের হওয়ার সময়েও সংবাদমাধ্যমকে এড়িয়ে গিয়েছেন অভিষেক।  আগামী রবিবার (১৪ জুন) তাঁকে ফের হাজির হতে বলেছেন তদন্তকারীরা।

রাজ্য দখলের ভোটে ভরাডুবির পরে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলনেতা নিয়ে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে পাঠানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে চিঠিতে তৃণমূল বিধায়কদের সই জাল করা হয়েছে। ওই অভিযোগ করেন তৃণমূলের দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। বিধানসভার অধ্যক্ষের কাছ থেকে ওই খবর জানতে পেরে সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সই জাল-কাণ্ডে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে একাধিকবার তলব করে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। কিন্তু হাজিরা এড়িয়ে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এক বার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় চেয়েছিলেন। পরের বার রাজনৈতিক কারণে তিনি দিল্লিতে ছিলেন। এর মধ্যেই কালীঘাটের ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূলের কার্যালয়ে তল্লাশি চালান সিআইডির আধিকারিকরা। ওই তল্লাশি নিয়েও জোর শোরগোল পড়ে যায়।

সই জাল কাণ্ডে সিআইডি গ্রেফতার করতে পারে এমন আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। এদিন সেই মামলার শুনানি ছিল বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। আদালত সন্ধ্যা ৬টার মধ্যে অভিষেককে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি জানান, অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে। তবে সিআইডি এখনই তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না। দু’সপ্তাহ পরে এই মামলার আবার শুনানি হবে। তত দিন পর্যন্ত কঠোর পদক্ষেপ করা যাবে না অভিষেকের বিরুদ্ধে।

হাইকোর্টের কাছ থেকে রক্ষাকবচ পাওয়ার কয়েক ঘন্টা বাদে বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ দিল্লি থেকে কলকাতায় ফেরেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। বিমানবন্দর থেকে সরাসরি কালীঘাটের বাড়িতে পৌঁছে যান। পৌনে ৬টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ৫টা বেজে ৪৯ মিনিটে ভবানী ভবনে পৌঁছে যান। প্রথমে সরাসরি দফতরে ঢুকে গিয়েছিলেন। পরে বেরিয়ে আবার যান প্রধান ফটকের দিকে। সেখানে উপস্থিতির নথিতে সই করে আবার দফতরে প্রবেশ করেন। ভবানী ভবনের বাইরে জড়ো হওয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ শ্লোগানও দেন।

সূত্রের খবর, অভিষেককে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করেন সিআইডির হাফ ডজন দুঁদে গোয়েন্দারা। তাঁরা জানতে চান, ৬ জুনের রেজিউলেশনের খাতা কোথায়? কেন তা তৃণমূলের কার্যালয়ে রাখা হল না? বিধায়কদের অনুপস্থিতিতে কেন তাঁদের সই জাল করা হল, সই জাল করার সিদ্ধান্ত কার ছিল? বৈঠকে তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন? তিনিই বা কী বলেছিলেন? কেন এই জালিয়াতির সিদ্ধান্ত নেওয়া হল? দ্বিতীয় দফায় সিআইডি-র ১০ জন ঝানু আধিকারিক  অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন। গোটা জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফিও করা হয়েছে।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি