রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিউটাউনে উত্তম কুমারের ফিল্ম সেন্টারের ভূমিপুজো অনুষ্ঠানে গিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিউটাউনে উত্তম কুমারের ফিল্ম সেন্টারের ভূমিপুজো অনুষ্ঠানে গিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 

যেমন কথা, তেমন কাজ! মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান চলছে কলকাতা জুড়ে। গতকাল ৩ সেপ্টেম্বর ছিল উত্তম কুমারের ১০০ তম জন্মবার্ষিকী। বাঙালির আবেগ উত্তম কুমার, বাংলা সিনেমার মুখ্য মুখ। টলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর অবদান আলাদা করে বলার নয়। তাঁর রেখে যাওয়া ছবিগুলি যুগ যুগ ধরে বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে স্বরণীয় হয়ে থাকবে। তাঁর পর্দার উপস্থাপনা, অনবদ্য অভিনয়, রোমান্স সবটাই সব বয়সের বাঙালির মণিকোঠায় বিদ্যমান। যাই হোক, সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুরোধে কলকাতায় মহানায়কের  জন্মশতবার্ষিকী  চারদিন ধরে পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সেইমতো গতকাল সকাল আটটায় মহানায়কের আঁতুড়ঘর আহিরিটোলায় তাঁর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে দিনের সূচনা হয়। এরপর সকাল ৯টায় টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে এবং সকাল ১০টায় বিজলী সিনেমার সামনে মহানায়কের বিশ ফুটের একটি বিশাল কাটআউট উন্মোচিত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যা ৬টায় নন্দন চত্বর থেকে এসএসকেএম, অ্যাকাডেমি, সেন্ট পলস ক্যাথিড্রাল, বিড়লা তারামণ্ডল হয়ে গগনেন্দ্র প্রদর্শনশালা পর্যন্ত আয়োজিত হয় ‘ট্রিবিউট ওয়াক’। মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি পা মেলান উত্তম কুমারের পরিবারের সদস্যরা এবং টলিউডের একঝাঁক তারকা। এরপর সন্ধ্যায় একতারা মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বালন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর আজ হয়ে গেল রাজারহাটের নিউ টাউনে ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজো। শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রসেনজিত, যীশু সেনগুপ্ত, রুপা গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী, রাজারহাটের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, অর্জুন সিংহ মহাশয়-সহ আরও অনেকে। সেখানেই বক্তৃতা দিতে গিয়ে একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমেই জানালেন, রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী। পাশাপাশি জানালেন, ‘প্রসেনজিত চট্টোপাধ্যায় আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে সবাই বলেছিলেন তিনি রাজনীতিতে নামছেন। কিন্তু একেবারেই তা নয়, বরং নতুন সরকারের আমলে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী যাতে সুন্দরভাবে পালন করা হয়, সেই অনুরোধ নিয়ে তিনি আমার কাছে এসেছিলেন। আমাকে একজন বলেছিলেন, উত্তম কুমার যখন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনেও জন্মাষ্টমী ছিল, সেটা উল্লেখ করতে। উত্তম ফিল্ম সেন্টার গঠনের জন্যে রাজ্য সরকারের তরফ থেকে ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্ষা শেষ হলে কাজ শুরু হবে। ইন্ডাস্ট্রির লোকেরা মাঝেমাঝে এসে কাজের দেখাশোনা করবেন। এই ফিল্ম সেন্টারে একটি ৭৫০ আসনের প্রেক্ষগৃহ থাকবে, আর ১০০০ আসনের একটি অডিটোরিয়াম থাকবে।’

এদিকে আজ থেকে নন্দনে শুরু হচ্ছে মহানায়কের ছবির ফিল্ম ফেস্টিভ্যাল, যার উদ্বোধনী ছবি ‘নায়ক’। একই সঙ্গে রবীন্দ্র সদনে বিশেষ ডাকটিকিট উন্মোচন, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী-সহ বহু বিশিষ্টজনকে সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। ৫ সেপ্টেম্বর শিশির মঞ্চে ‘নায়িকাদের চোখে উত্তম কুমার’ ও ‘অ্যাক্টিং অফ উত্তম কুমার’ শীর্ষক দুটি সেমিনারের আয়োজন করা হয়েছে। আর ৬ সেপ্টেম্বর রবীন্দ্র সদনে বিশেষ মিউজিক্যাল শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

কেক, বিস্কুটে ব্যবহৃত হচ্ছে পচা ডিম, বসিরহাটে অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

হঠাৎ থমকে গেল আর্জেন্টিনার ম্যাচ, খেলা থামিয়ে সম্মান মেসিকে

খুশি হবেন ভগবান গোপাল, ঘরেই বানিয়ে নিন ক্রিমি তালের কুলফি

জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন ধনিয়া পাঞ্জিরি, রইল সহজ রেসিপি

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য