আন্দোলনকারীদের  ১০০ শতাংশের চাকরির আশ্বাস শিক্ষামন্ত্রীর

সবার চাকরি হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার বিকাশ ভবনে বৈঠক শেষে এ কথা জানালেন চাকরি প্রার্থীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফের রাজ্য সরকারের তরফে সবার চাকরির আশ্বাস মিলল। সোমবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনকারীদের বৈঠক হয়। সেই বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান, প্রত্যেককে চাকরি দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী সমস্যা সমাধানের বিষয়ে আন্তরিক বলেও জানান তাঁরা।

সোমবার বিকাশ ভবনে রাজ্য শিক্ষা দফতরে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ৮ জন প্রতিনিধি। সেই প্রতিনিধিদলে ছিলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের অন্যতম মুখ শহিদুল্লাহ। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহিদুল্লাহ জানান, ‘শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন সবার চাকরি হবে।’ তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জট কাটিয়ে আমাদের চাকরি পেতে সহযোগিতা করার বিষয়ে ভীষণ আন্তরিক। মেধাতালিকায় থাকা একজনও চাকরিপ্রার্থী যাতে না বঞ্চিত হয় সেই বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি আন্দোলন প্রত্যাহার করা হবে কি না তা নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে এদিন শহিদুল্লাহ জানান, ‘নিয়গপত্র পেলেই আন্দোলন প্রত্যাহার করা হবে।’

অন্যদিকে কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের অবস্থান সোমবার ৫১২ দিনে পড়ল। এর আগে গত ২৯ জুলাই গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানরত নবম থেকে দ্বাদশের মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে সেই বৈঠক হয়। অভিষেকের সঙ্গে আলোচনা শেষে আন্দোলনকারীরা জানিয়েছিলেন, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। পাশাপাশি ৮ অগস্ট শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁদের আবার বৈঠকের দিন নির্ধারিত হয়। অভিষেকের সঙ্গে সেই বৈঠকের পর সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেও রাজ্য সরকারের ভূমিকায় আশ্বস্ত আন্দোলনকারীরা। এদিন বৈঠক প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমখি হয়ে জানান, ‘ওয়েটিং প্যানেলে যারা রয়েছে তাদের নিয়োগ করার জন্য আইনিপথে সবকিছু খতিয়ে দেখা হবে। আন্দোলনকারীদের নিয়োগ করতে কত সংখ্যক পদ বাড়াতে হবে তা নিয়ে এসএসসিকে দ্রুত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, অবশেষে লক্ষ্যভেদ শুটারদের

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?