হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে অশান্তি রুখতে এক হাজার পুলিশ মোতায়েন শহরে

এদিন এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন থাকবে শহরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ায় রামনবমীর (Ram Navami) মিছিল ঘিরে অশান্তির ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর মিছিল নিয়ে তাই সতর্ক পুলিশ। হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) মিছিল ঘিরে অশান্তি রুখতে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার কলকাতায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি এদিন কলকাতায় এক হাজার পুলিশ (Police) মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে কলকাতায় প্রায় ৬টি শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। পাশাপাশি শহরের প্রায় ৮০টি মন্দিরে হনুমান পুজো হবে বলে জানা গিয়েছে। তাই আইনশৃঙ্খলা বজায় রাখতে এদিন কলকাতার রাস্তায় অন্তত এক হাজার পুলিশকর্মী মোতায়েন রাখা হবে। শহরের ৫০টি জায়গায় অতিরিক্ত সিসিটিভি বসানো হবে। পুলিশ সূত্রের খবর, হনুমান জয়ন্তীর প্রতিটি মিছিলে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার এবং ডেপুটি কমিশনারের পদমর্যাদার আধিকারিকরা উপস্থিত থাকবেন। শুধু তাই নয় রাস্তায় কর্তব্যরত প্রত্যেক পুলিশকর্মীর ইউনিফর্মের সঙ্গে বডি ক্যামেরা লাগানো থাকবে।

মিছিলে নজরদারি চালানোর পাশাপাশি ভিডিও রেকর্ড করা হবে মিছিলের গতিবিধির। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনে ব্যারিকেড এবং গার্ডরেল লাগানো হবে। হাওড়া, নিমতলা, শম্ভুনাথ পণ্ডিত রোড এবং ব্রাহ্মসমাজ লেনে পৃথক হনুমান জয়ন্তী মিছিলের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি মিছিলে সর্বোচ্চ ১০০ জনকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের