সিনেমায় সুযোগ দেওয়ার নামে লাগাতার ধর্ষণ! টলিউডের ২ জনের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ মডেলের

Share:

নিজস্ব প্রতিনিধি : কাজ পাইয়ে দেওয়া হবে। এমনই প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল সিনেমা জগতের ২ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। ২০২৩ সালে এই ঘটনা ঘটেছিল। অভিযুক্ত ২ জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা রুজু করেছে কসবা থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এক তরুণী সোমবার রাতে কসবা থানায় হাজির হন। সেখানে এসে তাঁর অভিযোগ, সিনেমা জগতের ২ জনের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সেই বছরই কাজ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু অগস্টে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগে জানিয়েছেন। ওই ঘটনার পরে একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি কাউকে কিছু না বলার হুমকিও দেওয়া হয়েছে। সোমবারের অভিযোগ জমা পড়ার পরে তার ভিত্তিতে একাধিক ধারায় দায়ের হয়েছে এফআইআর।সূত্রের খবর, ২০২৩ সালে মডেলিং করতেন ওই তরুণী। সিনেমায় কাজ করা ইচ্ছে ছিল তাঁর। কাজের সূত্রেই সিনে জগতের ২ জনের সঙ্গে যোগাযোগ হয়েছিল। সেখানেই সিন্মাতে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তরুণী। তারপরেই কাজ দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই সময় অনেকের সঙ্গে পরিচয় গড়ে উঠেছিল। এই অভিযুক্তরাও তেমনই ছিলেন। বিশ্বাস করে অভিযুক্তদের ডাকে গিয়েছিলেন। কিন্তু সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়।

কসবা থানার পুলিশ ইতিমধ্যে প্রাথমিকভাবে অভিযোগকারিণীর বয়ান জমা নিয়েছে। আসলে কী ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে, ঘটনার সত্য়তা জানতে  তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।ঘটনার এতদিন পরে কেন অভিযোগ জানানো হচ্ছে, সবটাই জানার চেষ্টা করছে পুলিশ।

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা