চিকিৎসকদের কর্মবিরতিতে বাংলায় মারা গিয়েছেন ২৩জন, সুপ্রিম কোর্টে জানালো রাজ্য

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে এখনও পর্যন্ত চিকিৎসা না পেয়ে বাংলায় ২৩ জনের মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টে জানালো রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডের(R G Kar Incident) ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাংলায়(Bengal) জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ কর্মসূচি চলছে। সুপ্রিম কোর্টের অনুরোধ সত্ত্বেও কর্মবিরতি(Junior Doctors Strike) ওঠেনি। সোমবার সুপ্রিম কোর্টে শুনানি শুরু হতেই এ ব্যাপারে সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল। এদিন কপিল জানান, চিকিৎসা না পেয়ে এখনও পর্যন্ত বাংলায় ২৩ জনের মৃত্যু(23 Death without any Treatment) হয়েছে। কারণ, সরকারি হাসপাতালে ডাক্তাররা কাজ করছেন না। আর জি কর কাণ্ড নিয়ে গত শুনানিতেই সুপ্রিম কোর্ট(Supreme Court) বারবার আবেদন জানিয়েছিল, ডাক্তাররা কর্মবিরতি তুলে নিন। শুধু কলকাতা নয়, দিল্লির এইমস, পিজিআই চন্ডীগড়েও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছিলেন। অভিযোগ উঠেছিল, ডাক্তারদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কর্মবিরতি তুলে নিলে কারও বিরুদ্ধে যেন পদক্ষেপ করা না হয়। তবে ঘটনা হল, দেশের সর্বত্র জুনিয়র চিকিৎসকেরা তাঁদের কর্মবিরতি তুলে নিলেও বাংলায় সেই ছবি দেখা যাচ্ছে না।

আরও পড়ুন, অভিষেক কন্যাকে ধর্ষণের হুমকি দিয়ে গ্রেফতার মহিলা

বাংলার অধিকাংশ সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে এখনও কর্মবিরতি ওঠেনি। জুনিয়র ডাক্তাররা, অবশ্য দাবি করেছেন, তাঁরা শিবির করে রোগী দেখছেন। কিন্তু এরই মধ্যে আর জি কর হাসপাতালে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ফের বিতর্ক মাথা তুলেছে। এদিন সে ব্যাপারেই সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন কপিল সিবাল। মৃত যুবকের মায়ের দাবি ছিল, বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে কোনও চিকিৎসক ছিল না। সেখানে ওই যুবকের কোনও চিকিৎসাও হয়নি। টানা ৩ ঘণ্টা ধরে যন্ত্রণায় ছটফট করতে করতে বিনা চিকিৎসায় তাঁর ছেলে মারা যায়। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বলি হয়েছেন তাঁদের ছেলে। কেবল আর জি কর নয়, অন্যান্য হাসপাতালেও চিকিৎসকদের কর্মবিরতির জন্য রোগীদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই তালিকায় রয়েছে এসএসকেএমের মতো হাসপাতাল। কেবল কলকাতা নয়, রাজ্যের অন্যান্য এলাকার হাসপাতালগুলোতেও উঠছে বিনা চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ।

আরও পড়ুন, পিটিয়ে খুন কুলটি সেল গ্রোথ কারখানায়, বিক্ষোভ স্থানীয়দের

উল্লেখ্য, আর জি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট আগেই অনুরোধ জানিয়েছিল চিকিৎসকরা যেন কর্মবিরতি প্রত্যাহার করেন। কিন্তু সুপ্রিম অনুরোধে কর্ণপাত করেননি বাংলার প্রতিবাদী চিকিৎসকরা। তাঁরা জানিয়ে দেন, কর্মবিরতির সিদ্ধান্তে অনড় থাকবেন। হাসপাতালের নন এমার্জেন্সি সার্ভিস অর্থাৎ বহির্বিভাগে বন্ধ থাকবে সমস্ত কাজ। এহেন পরিস্থিতিতেই সামনে আসে কোন্নগরের যুবকের মৃত্যুর খবর। এখন দেখার বিষয় এদিন সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কর্মবিরতি তোলা নিয়ে কোনও পদক্ষেপ করে কিনা। রাজ্যের সবাই কিন্তু চাইছেন, সুপ্রিম কোর্ট কিছু পদক্ষেপ করুক যাতে চিকিৎসকদের কর্মবিরতি উঠে যায়। তবে এদিনের শুনানিতে আর জি করের মূল ধর্ষণ-খুনের ঘটনাটিই বেশি গুরুত্ব পেতে দেখা যাচ্ছে। তাই চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে সুপ্রিম কোর্ট আদোউ কিছু বলে কিনা সেই নিয়ে সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছেন।  

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক