শঙ্কর আঢ্যের কোম্পানি Adhya Forex Pvt Ltd’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৭০০ কোটি

শঙ্কর আঢ্যের কোম্পানি Adhya Forex Pvt Ltd’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে পুরো ২৭০০ কোটি টাকা। যদিও তা কালো টাকা নয়, বলে দাবি করেছেন শঙ্কর।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক আধ কোটি নয়। নয় ২০০ বা ৩০০ কোটি। পুরো ২৭০০ কোটি টাকা(2700 Crore Rupees)। হ্যাঁ এই টাকাই রয়েছে রেশন বন্টন দুর্নীতি(Ration Distribution Scam) কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র হাতে গ্রেফতার হওয়া উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম মহকুমা শহর বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের(Shankar Adhya) কোম্পানি Adhya Forex Pvt Ltd’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর সেই তথ্য সামনে আসতেই রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়ি্যয়ে পড়েছে। যদিও শঙ্করের দাবি, তাঁর যা ব্যবসা তাতে এই টাকাটা কিছুই নয়। এই বিপুল পরিমাণ টাকা সাদা বলেই তা ব্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে যাতে তা চোখে পড়ে। ED’র আধিকারিকেরা এই টাকার সঙ্গে রেশন বন্টন দুর্নীতির কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন। তবে শঙ্করের এক্ষেত্রের সাফাই হল, এই টাকার সঙ্গে কোনও দুর্নীতির যেমন যোগ নেই তেমনি এই টাকা দলের অর্থাৎ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসেরও নয়।

ED’র দাবি, রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে তাঁদের হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallik) থেকেই তাঁরা জানতে পেরেছেন যে এই দুর্নীতিতে শঙ্কর জড়িত। সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে শঙ্করকে। তদন্তে জানা গেছে, শঙ্করের কোম্পানি Adhya Forex Pvt Ltd’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছ ২৭০০ কোটি টাকা। এই টাকার সঙ্গে রেশন দুর্নীতির যোগ আছে কিনা তাই খুঁজছেন ED’র আধিকারিকেরা। যদিও এদিন অর্থাৎ রবিবার শঙ্কর জানিয়েছেন, ‘এটা ব্যবসার টাকা। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’ আদালতের নির্দেশেই এদিন শঙ্করকে B R Singh Hospital-এ নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেই সময় সাংবাদিকেরা তাঁকে Adhya Forex Pvt Ltd’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, ‘আমাদের ব্যবসায় এমন হয়েই থাকে। বৈদেশিক মুদ্রা সম্পর্কিত ব্যবসায় এমন লেনদেন হয়। আমার দল এই টাকার সম্পর্কে কিছু জানে না।’ তদন্তে নেমে Adhya Forex Pvt Ltd’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানতে পারে Adhya Forex Pvt Ltd’র ডিরেক্টর খাতায় শঙ্করের মা শিবানি আঢ্য ও ভাই মলয় আঢ্যের নাম রয়েছে। তাই ইতিমধ্যেই ওই ২জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা।

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের