বাংলার ২৮ লক্ষ পরিযায়ী শ্রমিক চলে এলেন ৫ লক্ষ টাকার বিমার আওতায়

বাংলার ২৮ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবার এবার চলে এলেন ৫ লক্ষ টাকার চিকিৎসা বিমার আওতায়। প্রকল্পের সূচনা ঘটালেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) আগে মাস্টারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বাংলার(Bengal) ২৮ লক্ষ পরিযায়ী শ্রমিকদের(Migrant Workers) নিয়ে চলে এলেন বার্ষিক ৫ লক্ষ টাকার চিকিৎসা বিমার(Mediclaim) আওতায়। এর ফলে বাংলার যে সব পরিযায়ী শ্রমিকেরা এবার থেকে ভিন রাজ্যে কাজ করতে যাবেন, সেখানে গিয়ে যদি তাঁরা অসুস্থ হয়ে পড়েন বা দুর্ঘটনার সন্মুখীন হন তাহলে সেই রাজ্যের কোনও হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা করাতে যে টাকা খরচ হবে তার মধ্যে ৫ লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দেবে। গতকাল অর্থাৎ ১২ মার্চ উত্তরবঙ্গের শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে মুখ্যমন্ত্রী জনজাতি, সম্প্রদায় এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডগুলোকে নিয়ে যে বৈঠক করেছিলেন সেই বৈঠক থেকেই এই প্রকল্পের সূচনা ঘটান তিনি।

এদিন অর্থাৎ ১৩ মার্চ উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী জানান, ‘২৮ লক্ষ পরিযায়ী শ্রমিকদের জন্য পৃথক স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছি। আমাদের অনেক শ্রমিক-মজদুর রয়েছেন, যারা বাইরে কাজ করেন। ওদের হাতে একটা আলাদা স্বাস্থ্যস্বাথী কার্ড দিচ্ছি। এরা বাইরে কাজ করেন। যখন শরীর খারাপ হয়, তখন ঘরে খবর পাঠান। যে ঘরের মানুষ তা ভাববে, দেখবে। কিন্তু তাঁদের চিকিত্‍সা করানোর টাকা থাকে না। এমন শ্রমিক-মজদুরদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড আলাদা ভাবে দিচ্ছি। ওই কার্ডে পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে। কখনও, কোনও সমস্যা হলে তাঁর দায়িত্ব নেব, আমরা তাঁকে দেখব।’

নবান্ন সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য যে বাজেট পেশ হয়েছিল তাতেই পরিযায়ী শ্রমিকদের জন্য স্বাস্থ্য বিমার প্রস্তাব রাখা হয়েছিল। পরে তা রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও পাশ করানো হয়। সে অনুযায়ী, যে পরিযায়ী শ্রমিক, যে রাজ্যে কর্মরত, সেখানে স্বাস্থ্য বিমার সুযোগ পাওয়া যাবে। প্রশাসনিক দাবি, এ ক্ষেত্রে Insurance’র বদলে Assurance ভিত্তিতে কাজ করা হবে। অর্থাৎ এক্ষেত্রে রাজ্য সরকার বিমার Premium দেওয়ার বদলে চিকিত্‍সার খরচ মিটিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। তবে এ ক্ষেত্রে পুরো প্রক্রিয়া চালানোর জন্য তৃতীয় পক্ষ ব্যবহার করা হতে পারে। পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের তরফে জানানো হয়েছে, বাংলার বাসিন্দা প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করা আছে রাজ্য সরকারের পোর্টালে। বাকি ৬ লক্ষের নাম নথিভুক্ত করানোর কাজ চলছে।

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার