‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩৪ বছরের বাম জমানার পর ১৫ বছরের তৃণমূল জমানায় ‘শিল্পবন্ধ্যা’র তকমা জুটেছিল পশ্চিমবঙ্গের ভাগ্যে। সেই ‘তকমা’ ঘুচিয়ে বাংলায় শিল্পান্নয়নের জোয়ার আনতে কোমর কষে ঝাঁপিয়েছে বিজেপি সরকার। শিল্পের জোয়ার আনতে কাণ্ডারী হিসেবে ঝানু রাজনীতিবিদ তাপস রায়কেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক সময়ের ডাকাবুকো ছাত্র নেতার কাঁধেই বর্তেছে শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব। আর দায়িত্ব পেয়েই কোমর কষে ঝাঁপিয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ জুন) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাপস জানিয়েছেন, ‘ইতিমধ্যেই বাংলায় বিনিয়োগ করতে চেয়ে ৪২ জন শিল্পপতি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। প্রত্যেককেই সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরেই বিনিয়োগের প্রস্তাব নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন গৌতম আদানির পুত্র করণ আদানি,  লারসেন অ্যান্ড টুব্রো (এল অ্যান্ড টি)-র চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর এস এন সুব্রহ্মণ্যম, আমুলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে সিঙ্গুর ছেড়ে চলে গিয়েছিল টাটা গোষ্ঠী। সেই টাটা গোষ্ঠীকেও রাজ্যে ফেরানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই বাংলায় শিল্পের পুনরুজ্জীবনের ‘ব্লু-প্রিন্ট’ তৈরির দায়িত্ব পেয়েছেন বালুরঘাটের প্রাক্তন বিজেপি বিধায়ক তথা নীতি আয়োগের উপাধ্যক্ষ অশোক লাহিড়ী। আগামী ২২ জুন সোমবার দুপুর ১২টায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দুর নেতৃত্বে গঠিত সরকারের প্রথম বাজেট হওয়ায় তার উপর স্বাভাবিক ভাবেই বাড়তি গুরুত্ব আরোপ করা হচ্ছে।  সূত্রের খবর, বিজেপি সরকারের প্রথম বাজেটে শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনার ইঙ্গিতও মিলতে পারে।

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?