হাতির হানায় মৃত ছাত্রের পরিবারকে ৫ লাখ ক্ষতিপূরণ, বন কর্মীদের ছুটি বাতিল নবান্নের

পাশাপাশি অর্জুন দাসের বাবা বিষ্ণু দাসের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রাথমিকভাবে দেওয়ার কথাও ঘোষণা করেছে নবান্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতির হানায় (Elephant Attack) জলপাইগুড়ির (Jalpaiguri) মাধ্যমিক ছাত্রের মৃত্যুতে আগেই শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার রাজ্য সরকারের তরফে মৃত ছাত্র অর্জুন দাসের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করল নবান্ন। পাশাপাশি অর্জুন দাসের বাবা বিষ্ণু দাসের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রাথমিকভাবে দেওয়ার কথাও ঘোষণা করেছে নবান্ন। তিনিও হাতির হানায় জখম হয়েছেন। তাঁর চিকিৎসার জন্য আরও টাকার প্রয়োজন হলে তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।

নবান্নের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার বিকেলের মধ্যে ৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেক মৃতের পরিবারের হাতে তুলে দেবে রাজ্য। ইতিমধ্যে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা এবং শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব মৃতের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। অন্যদিকে এই ঘটনার পর কর্মীদের ছুটি বাতিল করেছে বন দফতর।

বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে বন দফতর জানিয়েছে, বন দফতরের আধিকারিকদের নিশ্চিত করতে হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা কোনও বন্য প্রাণী, বিশেষ করে বন্য হাতির হাত থেকে কোনো শারীরিক ঝুঁকি ছাড়া যাতে তাদের পরীক্ষা কেন্দ্রে যেতে এবং ফিরে আসতে পারে। সচেতনতা প্রসারে মাইকিংয়ের ব্যবস্থা করতে হবে। যেখানে বুনো হাতি রয়েছে সেখানে অস্থায়ী ড্রপ গেট বসাতে হবে। পরীক্ষার মরসুমে সমস্ত মাঠ পর্যায়ের কর্মীদের ছুটি বাতিল করার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।

ছাত্র ছাত্রীদের ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, দিনের শেষে তা রিপোর্ট আকারে পাঠাতে হবে বন দফতরকে। বন দফতরকে প্রতিদিন এই রিপোর্ট পাঠাতে হবে PCCF এবং CWLW এর তরফে। উল্লেখ্য এদিন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সংশ্লিষ্ট জেলা আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে পর্যালোচনা বৈঠক করেন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বনাঞ্চল এলাকায় পরীক্ষার্থীদের সুবিধার্থে বাসের ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য বৃহস্পতিবার বাইকে চেপে বাবার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হয়েছে অর্জুন দাসের। গুরুতর জখম হয়েছেন তার বাবা বিষ্ণু দাস। জলপাইগুড়ির বৈকণ্ঠপুর ডিভিশনের মহারাজ ঘাট জঙ্গলে ওঠার আগে হাতির আক্রমণের মুখে পড়েন তাঁরা।

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay