৪ সরকারি রুটের ৫৮টি বাস যাচ্ছে বেসরকারি হাতে, চলবে পিপিপি মডেলে

কলকাতা ও শহরতলির ৪ সরকারি রুটের প্রায় ৫৮টি বাস বেসরকারি হাতে চুক্তির ভিত্তিতে তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম।

Share:

নিজস্ব প্রতিনিধি: খরচ কমিয়ে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার পিপিপি মডেলে(PPP Model) বেশ কিছু সরকারি বাসকে বেসরকারি হাতে তুলে দিতে চলেছে। প্রথম দফায় ৪ সরকারি রুটের(4 Government Bus Route) প্রায় ৫৮টি বাস বেসরকারি হাতে চুক্তির ভিত্তিতে তুলে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দূষণের কারণে আদালতের নির্দেশে পুজোর আগেই বৃহত্তর কলকাতা(Kolkata) থেকে বিভিন্ন রুটের দেড় হাজারের বেশি বাস-মিনিবাস বাতিল হয়ে যাচ্ছে। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি হলেও ভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের অনমনীয় মনোভাবের জন্য বেসরকারি বাস মালিকরা নতুন করে বিনিয়োগে আর আগ্রহ দেখাচ্ছেন না। ফলে যে হারে পুরোনো বাস বসে যাচ্ছে সেই অনুপাতে নতুন বাস পথে নামছে না। এই আবহে ৪টি রুটে ঠিক ভাবে বাস চালালে যাত্রীদের হয়রানির আশঙ্কা কিছুটা হলেও কমতে পারে বলে মনে করা হচ্ছে।

লকডাউনের পর থেকেই জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে সরকারি বাসও রাস্তায় কমে গিয়েছে। পাশাপাশি রাস্তায় বেশি সংখ্যক সরকারি বাস না নামার কারণ হিসাবে উঠে এসেছে পর্যাপ্ত সংখ্যক চালক ও কন্ডাক্টরের অভাবও। একাধিক চালক ও কন্ডাক্টর অবসর নিলেও নতুন নিয়োগ বন্ধ। এই পরিস্থিতিতে ৭-৮ বছরের পুরোনো বহু সরকারি বাস ডিপোতে পড়ে থেকে নষ্ট হচ্ছে। যা স্ক্র্যাপ করে বিক্রি করা ছাড়া আর কোনও পথ নেই নিগমের কাছে। তাই মেরামত করে বেসরকারি বাস মালিকদের দিয়ে এই গাড়িগুলি সরকারি রুটে চালাতে পিপিপি মডেলকে কাজে লাগাচ্ছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম(WBTC)। সেই সূত্রেই বারুইপুর-হাওড়া সি-২৬ রুট, বারাসত-জোকা সি-৮ রুট, ইডেন সিটি-হাওড়া এস-৪৭ রুট এবং দমদম স্টেশন-হাওড়া ১১এ রুট তুলে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে।

সি-২৬ রুটের ১৪টি, সি-৮ রুটের ১৬টি, এস-৪৭ রুটের ১৮টি এবং ১১এ রুটের ১০টি বাস নিগমের তরফে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। যারা সেই বাস পাচ্ছেন সেই সব ব্যক্তিরা নিজস্ব ভাড়ায় এই রুটে সরকারি বাসগুলি চালাবেন নিজেদের কন্ডাক্টর ও চালক দিয়ে। বেসরকারি বাসে যে হারে ভাড়া নেওয়া হয়, সেভাবেই। শর্ত হলো, বাস মালিকদের এজন্য পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের কাছে প্রতিটি বাসের জন্য এককালীন ৫০ হাজার টাকা ডিপোজিট রাখতে হবে। মাসে নিগমকে বাস পিছু ভাড়া দিতে হবে ১০ থেকে ১৫ হাজার টাকা। তবে বেসরকারি হাতে বাসগুলি তুলে দেওয়া হলে রাতে তা সরকারের নির্দিষ্ট ডিপোতেই রাখতে হবে। এমনকী, বাসগুলি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের বড় কোনও সমস্যা দেখা দিলে নিগমের নিজস্ব গ্যারাজেই তা মেরামতি করা হবে। এই মডেল সফল হলে আরও বেশ কয়েকটি রুটের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হবে।

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর