রাজ্য বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু সহ বিজেপির ৬ বিধায়ক

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির ৬ বিধায়ককে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করে দিয়েছেন অধ্যক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির(Bengal BJP) বিধায়কদের হট্টোগোলে থমকালো রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) বাজেট অধিবেশন(Budget Session 2024)। তবে অধিবেশন এগিয়ে নিয়ে যেতে কড়া পদক্ষেপ নিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ(Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ও(Biman Banerjee)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) সহ বিজেপির ৬ বিধায়ককে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড(Suspend) করে দিয়েছেন অধ্যক্ষ। এদিন বিজেপির বিধায়কেরা সন্দেশখালির ঘটনা নিয়ে বিধানসভার অধিবেশন চলাকালীন সময়ে হট্টোগোল জুড়ে দেন। এদিন বিজেপির বিধায়কেরা সবাই অধিবেশন কক্ষে আসেন ‘সন্দেশখালি সঙ্গে আছি’ লেখা টিশার্ট গায়ে। সেই টি-শার্ট নিয়েই আপত্তি তোলেন অধ্যক্ষ। এর পরেই বিক্ষোভ শুরু করেন পদ্ম বিধায়কেরা। স্লোগান দেওয়ার পাশাপাশি হুইসেল বাজাতে শুরু করেন তাঁরা। সেই সঙ্গে কাগজ ছিঁড়ে নিজেদের আসন ছেড়ে ওয়ালে নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তারপর তাঁরা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন। এরপরেই শুভেন্দু সহ বিজেপির ৬ বিধায়ককে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ।

 শুভেন্দু সহ এদিন বিজেপির যে যে বিধায়কেরা সাসপেন্ড হয়েছেন চলতি অধিবেশনের জন্য তাঁরা হলেন অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, তাপসী মন্ডল, মিহির গোস্বামী ও শঙ্কর ঘোষ। পদ্ম শিবিরের এই ৬ বিধায়ক চলতি বাজেট অধিবেশনে আর এক দিনও অংশ নিতে পারবেন না। সূত্রে জানা গিয়েছে, এদিন রাজ্য বিধানসভার অধ্যক্ষ এমনি এমনি বিজেপির ৬ বিধায়ককে সাসপেন্ড করেননি। বিজেপির বিধায়কদের কাণ্ড দেখে রাজ্য বিধানসভার বর্ষীয়ান বিধায়ক তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষকে নির্দেশ দেন অধ্যক্ষকে পদক্ষেপ করার অনুরোধ জানাতে। সেই সময় নির্মল অধ্যক্ষের কাছে বিজেপির পুরো পরিষদীয় দলকে সাসপেন্ড করার প্রস্তাব দেন। অধ্যক্ষ তাতে নারাজ হওয়ায় শোভনদেব চট্টোপাধ্যায় সেই প্রস্তাব সংশোধন করে শুভেন্দু-সহ ৬ জন বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব দেন। অধ্যক্ষ সেই প্রস্তাব গ্রহণ করেন ও তাঁর নির্দেশিকা জানিয়ে দেন। তবে এদিন কলকাতা থেকে হুগলির আরামবাগে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সন্দেশখালিতে যে কেউ যেতে পারে। যারা হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছে এবং যাদের বিরুদ্ধে ক্ষোভ তাঁদের সবাইকে গ্রেফতার করা হয়েছে।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর