আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল ৭ মে, দেড় মাসের মাথায় রেজাল্ট আউট

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ মে রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। সোমবার বিকেলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এ কথা জানানো হয়। সংসদের অফিস বিদ্যাসাগর ভবন(Vidyasagar Bhavan) থেকে ওই দিন সকালে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। দুপুর সাড়ে বারোটা নাগাদ ফল ঘোষণা করা হবে। ৭ মে দুপুর দুটো থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখতে পাবে। একই সঙ্গে রেজাল্ট(Result) ডাউনলোড করতেও পারবেন পরীক্ষার্থী রা। ৮ মে মার্কশিট ও শংসাপত্র স্কুলগুলি থেকে দেওয়া হবে। ঐদিন স্কুলের প্রধান শিক্ষকরা তা পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, চলতি বছর ৩রা মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১৮ মার্চ পরীক্ষা শেষ হয়। প্রায় দেড় মাসের মাথায় ফলাফল ঘোষণা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর আগে দুই মেয়ে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। ওই দিন সকাল ন’টায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত সাংবাদিক সম্মেলন করবে মধ্যশিক্ষা পর্ষদ। এরপর ওইদিনই সকাল পৌনে দশটা থেকে ফর্সাতে ওয়েবসাইটে ও অ্যাপে মাধ্যমিকের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

২রা মে সকাল দশটা থেকে বিভিন্ন স্কুলে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে তাদের রেজাল্ট হাতে পায় তার জন্য দুটি বোর্ড উপযুক্ত সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করেছে।রেজাল্ট দেখতে পারবেন https://resuh.wb.gov.in লিঙ্কে ক্লিক করে। দেখা যাবে https://results.digilocker.gov.in/ ক্লিক করেও। www.results.shiksha ও https://www.results.shiksha/ ক্লিক করলেও দেখা যাবে ফলাফল।

Published by:

Share Link:

More Releted News:

‘‌দু’জায়গা থেকেই জিতছি’‌, হুমায়ুনের দাবি শুনে হাসছেন বিরোধী নেতারা

টানা বৃষ্টি ভয়ঙ্কর অবস্থা, কোচবিহারের ভেঙে পড়ে এক অস্থায়ী সেতু

ফের ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও, সতর্ক করল হাওয়া অফিস

হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ