চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা আরও ৭ হাজার কোটি টাকা, জানাল নবান্ন

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকারের আরও ৭ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। হিসাব দিয়ে সেই তথ্য কেন্দ্রকে জানাল রাজ্য অর্থ দফতর। বৃহস্পতিবার রাজ্যের তরফে এই হিসাব পেশ করা হয়েছে কেন্দ্র সরকারের কাছে।

রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন কেন্দ্র সরকার রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প ও অন্যান্য নানা খাতে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। সময়মতো তা না দেওয়ায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ থমকে যাচ্ছে বলে রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছে। এর আগে রাজধানীতে (Delhi) গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে রাজ্যের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী বকেয়া চেয়ে আবেদন করার পরও বেশ কিছু টাকা এখনও বাকি রয়ে গিয়েছে। এবার সেই বিষয়ে বিস্তারিত হিসাব দিয়ে কেন্দ্র সরকারকে জানাল রাজ্য অর্থ দফতর।

রাজ্য অর্থ দফতরের হিসাব অনুযায়ী এখনও কেন্দ্রের কাছে রাজস্ব (Revenue) ঘাটতি তহবিলের ৭ হাজার কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের। সম্প্রতি কেন্দ্র এই খাতে বাংলাকে কিছু টাকা দেয়। তা নিয়ে নানা মহল থেকে বিভ্রান্তি ছড়িয়ে বলার চেষ্টা করা হয় কেন্দ্র একশো দিনের কাজ, গ্রামীণ সড়ক যোজনা, আবাস যোজনার টাকা রাজ‌্যকে দিতে শুরু করেছে আবার। কিন্তু তা নস্যাৎ করে রাজ্য অর্থ দফতর জানায়, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী এই টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে। এই খাতে রাজ‌্য আরও ৭ হাজার কোটি টাকা পাবে কেন্দ্রের কাছ থেকে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ