রাজ্য বিধানসভায় পেশ হল বাংলভাগের প্রচেষ্টার বিরুদ্ধে প্রস্তাব

সোমবার বাংলা ভাগের বিরোধিতা করে নিন্দা প্রস্তাব এল রাজ্য বিধানসভায়। এদিন এই প্রস্তাবের ওপর আলোচনা হবে এবং তাতে অংশ নেবেন মুখ্যমন্ত্রীও।

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও পৃথক গ্রেটার কোচবিহার, তো কখনও পৃথ উত্তরবঙ্গ, কখনও মুর্শিদাবাদ-মালদাকে নিয়ে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি, কখনও পৃথক গোর্খাল্যান্ড তো কখনও পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি। বাংলা বিভাজন(Demand for Bengal Partition) নিয়ে রীতিমতো শোরগোল তুলছেন বিজেপি(BJP) বিধায়করা। গত সোমবার বিধানসভায় এনিয়ে দীর্ঘ বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ সোমবার সেই বাংলা ভাগের বিরোধিতা করে নিন্দা প্রস্তাব এল রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly)। এদিন এই প্রস্তাবের ওপর আলোচনা হবে এবং তাতে অংশ নেবেন মুখ্যমন্ত্রীও। প্রস্তাবটি বিধানসভায় পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নাম না করে তিনি আক্রমণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। 

আরও পড়ুন সোম সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে ১ লক্ষ ১৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে

এদিন রাজ্য বিধানসভায় বাংলা ভাগের বিরুদ্ধে যে প্রস্তাব(Motion against Bengal Partition) আনা হয়েছে তাতে বলা হয়েছে,উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল এবং এই অঞ্চলের অন্তর্গত জেলাগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। সংকীর্ণ দলীয় রাজনীতির কারণে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের উক্ত জেলাগুলি সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলির উন্নয়নের জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দের ক্ষেত্রে এই রাজ্যকে বঞ্চিত করে চলেছে। বিগত সাধারণ লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি আশানুরূপ ফল না করায় বিভাজনের রাজনীতি অবলম্বন করে কেন্দ্রীয় সরকার সদ্য পেশ হওয়া বাজেটে উত্তরবঙ্গসহ সমগ্র রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলিতে প্রয়োজনীয় আর্থিক সংস্থান রাখেনি। সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির একজন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর নিকট উন্নয়নের নামে উত্তরবঙ্গের উক্ত জেলাগুলিকে এই রাজ্য থেকে পৃথক করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব পেশ করেছেন যা বাংলা ভাগের নামান্তর।

আরও পড়ুন জালিয়াতি ঠেকাতে রাজ্যজুড়ে চালু GST’র আধার যাচাইকরণ

প্রস্তাবে বলা হয়েছে,সম্প্রতি সংসদে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডের একজন বিজেপি সাংসদ বিহার রাজ্যের তিনটি জেলা সহ পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ জেলা নিয়ে একটি কেন্দ্র শাসিত অঞ্চল গঠন করার দাবি জানিয়েছেন এবং অনেক বিজেপি নেতৃবৃন্দ এই বাংলা বিভাজনের পক্ষে সওয়াল করেছেন যা রাজ্য ভাগের এক গভীর চক্রান্ত। উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের একটি অবিচ্ছেদ্য অংশ এবং বাংলা বিভাজন করার এই ধরনের উদ্যোগ রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থী এবং রাজ্যের জনগণের আকাঙক্ষার সাথে সংগতিপূর্ণ নয়;সেহেতু, এই সভা বাংলা ভাগের এই ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা করছে এবং একই সঙ্গে রাজ্যের সকল শ্রেনীর মানুষের ঐক্য, সংহতি, শান্তি ও সম্প্রীতি রক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গকে অটুট রাখার জন্য সকল স্তরের জনগণের কাছে আবেদন জানাচ্ছে এবং এই ধরনের উদ্যোগ থেকে বিরত থাকার জন্য রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছে।এদিন এই প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখেন শোভনদেব চট্টোপাধ্যায় ও উদয়ন গুহ। প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপির বিধায়ক বুধিরাই টুডু ও নীরজ তামাং জিম্বা। 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি