শুভেন্দুর বিরুদ্ধে বঙ্গের গেরুয়া ক্ষোভ চরমে, পড়ল পোস্টার

এতদিন তৃণমূলের তরফে বলা হতো ‘লোডশেডিংয়ে জেতা বিধায়ক’, এবার বিজেপির মধ্যেও প্রকাশ্যে শুরু হয়ে গেল শুভেন্দুকে ‘লোডশেডিং বিধায়ক’ বলে ডাকার পালা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষোভ আগে থেকেই জমা হচ্ছিল, এবারে যেন সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটা শুরু হয়ে গেল। আর সেটাও লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) মুখে। বাংলার(Bengal) এখনও অর্ধেকের বেশি আসনে প্রার্থীই দিতে পারেনি বিজেপি(BJP)। আর তাই ওই সব কেন্দ্রে প্রচারেও নামতে পারছেন না পদ্ম শিবিরের লোকজন। আর তাতেই ঘটে গিয়েছে ক্ষোভের বিস্ফোরণ। আর সেই ক্ষোভ ‘লোডশেডিং বিধায়ক’ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বিরুদ্ধে। এতদিন তৃণমূলের তরফে তাঁকে বলা হতো ‘লোডশেডিংয়ে জেতা বিধায়ক’, এবার বিজেপির মধ্যেও প্রকাশ্যে শুরু হয়ে গেল শুভেন্দুকে ‘লোডশেডিং বিধায়ক’ বলে ডাকার পালা। যার অর্থ এটাই, বিজেপির একাংশও স্বীকার করে নিলেন যে, একুশের ভোটযুদ্ধে নন্দীগ্রামের মাটিতে সোজা পথে জয়ের মুখ দেখতে পারেননি রাজ্যের প্রধান বিরোধী দলনেতা। তবে এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দলের আদিনেতাকর্মীদের কোনঠাসা করে দিয়ে, দল থেকে তাড়িয়ে দিয়ে, তাঁদের বসিয়ে দিয়ে নিজের পছন্দ মাফিক লোকদের পদ পাইয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের নানা নির্বাচনে দলের টিকিট পাইয়ে দেওয়া। আর তার জেরেই এবার বিস্ফোরণ রাজ্যের নানান প্রান্তে। পড়ল পোস্টারও(Postar)।

বঙ্গ বিজেপিতে এখন প্রকাশ্যেই অনেকে মুখ খুলছেন শুভেন্দুর বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, দলের ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন শিশিরপুত্র। বিক্ষুব্ধরা সাফ জানাচ্ছেন, বঙ্গ বিজেপিকে শেষ করে দিতে এসেছেন শুভেন্দু। আর তাই সোশ‌্যাল মিডিয়াতেও Save BJP’র তরফে যেমন শুভেন্দুকে ‘লোডশেডিং বিধায়ক’ বলে কটাক্ষ ও নিশানা করে লেখা হয়েছে, বঙ্গ বিজেপিকে শেষ করে দিতে এসেছেন শুভেন্দু, তেমনি দমদম থেকে কৃষ্ণনগরের বুকে তাঁর বিরুদ্ধে পড়েছে পোস্টার। সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ৪২টি লোকসভা কেন্দ্রে কোন শিবিরের প্রার্থী বেশি থাকবে তা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মধ্যে এখন রীতিমতো প্রতিযোগিতা চলছে। আর তার জেরেই রাজ্যের অর্ধেকের বেশি আসনে এখনও প্রার্থীদের নামই ঘোষণা করতে পারছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই সব দেখে এখন বিজেপির আদি কর্মীরা সরব হয়েছেন। রাজ্যের জায়গায় জায়গায় তাঁরা পোস্টার দিয়েছেন, ‘চক্রান্তকারী শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানছি না, মানব না।’

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র