জঙ্গি রয়েছে পটনা জেলে, কলকাতা আদালতে স্থগিত সন্ত্রাসবাদী মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় থমকে গেল সন্ত্রাস মামলা। এই মামলায় অভিযুক্ত ১২ জেএমবি জঙ্গির হদিশ পেয়েছিল পুলিশ। তাদের মধ্যে একজন বর্তমানে অন্য মামলায় বন্দি রয়েছে পাটনা জেলে।

ফলে সব অভিযুক্ত আদালতে উপস্থিত না থাকায় কলকাতার বিচার ভবনে স্থগিত হয়ে যায় সন্ত্রাসবাদী মামলার বিচার। এই পরিস্থিতিতে কবে পাটনায় থাকা জঙ্গির শুনানি শেষ হবে, আর কবেই বা সে কলকাতার জেলে ফিরবে তা নিয়েই এখন বড় প্রশ্ন। তাই বর্তমানে সেই মামলার তারিখ পড়া ছাড়া আর অপেক্ষা করা ছাড়া আর কোনও পথ নেই। এই বিষয় কিছু সংখ্যক আইনজীবী বলেন, “২০২০ সালের এই সন্ত্রাসবাদী মামলায় সাক্ষীর তালিকা দীর্ঘ। তাই কবে মামলার শুনানি শেষ হবে সেটাই এখন দেখার।”

কলকাতা কোর্ট সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের এসটিএফ-এর আধিকারিকরা ২০২০ সালে গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে কলকাতা স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে। তার পর আসতে আসতে আরও সূত্র পায় পুলিশ। একে একে বাকি অভিযুক্তদেরও রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল থেকে গ্রেফতার করা হয়। যেই সমস্ত জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে বেশ কিছু জনের নামে একাধিক অভিযোগ রয়েছে বলেও জানা যায়। পুলিশের দাবি, ধৃতরা মূলত শহরে নাশকতার চক্র চালানোর উদ্দেশ্যেই এসেছিল। গ্রেফতার করা জঙ্গিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহিতা, বিস্ফোরক সহ একাধিক আইনী মামলা করা হয়। তাছাড়াও ধৃতদের কাছ থেকে বিস্ফোরক ছাড়াও নানা নথিপত্র উদ্ধার করেছে পুলিশ।

জানা গিয়েছে, সমস্ত তদন্ত শেষ করে পুলিশ আদালতকে চার্জশিটও জমা দেয়। একাধিকবার ধৃতদের জামিনের আবেদন করা হয় কিন্তু প্রতিবারই খারিজ করে কলকাতা আদালত। ধৃতদের নামে একাধিক অভিযোগ করার ফলে তাঁদের আবার ভিন্ন জেলে স্থানান্তরিত করা হয়। তাছাড়াও বহু কারণে পিছিয়ে যায় এই মামলা। জানা গিয়েছে, এর মধ্যেই প্রেসিডেন্সি জেল থেকে এক অভিযুক্ত জঙ্গিকে পাটনার একটি মামলায় শুনানির জন্য ওই জেলে নিয়ে যাওয়া হয়। সেই কারণে সন্ত্রাসবাদী এই মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আইনজীবীদের একাংশ জানায়, কোনও মামলায় যদি সবাই আদালতে উপস্থিত না থাকে তাহলে সেই মামলায় শুনানি হতে পারে না। ফলে এই সন্ত্রাসবাদী মামলার শুনানি বর্তমানে স্থগিত রাখা হয়েছে।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড