ব্যারাকপুরে আক্রান্ত যুব তৃণমূল নেতা! কাঠগড়ায় গেরুয়া

শনিবার রাতে দীপঙ্কর ও তৃণমূলেরই আর এক কর্মী একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন বাইকে চড়ে। সেইসময় চালবাজারের কাছে বরফকলে বেশ কিছু দুষ্কৃতী তাদের বাইক দাঁড় করিয়ে রাস্তা আটকায়। হুমকি দেয়, ‘তৃণমূল কংগ্রেস করছিস!’ তারপরেই আচমকা ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরভোটের আবহে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চলে অশান্তি ক্রমশই বেড়ে চলেছে। আর প্রতিটি ক্ষেত্রেই এই অশান্তি ছড়ানোর জন্য অভিযোগের আঙুল উঠছে গেরুয়া ব্রিগেডের দিকেই। শনিবার রাতে সঙ্গীকে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা দীপঙ্কর সাহা। অভিযোগ, সেই সময়ে বাইক থামিয়ে ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের ওপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। যুব তৃণমূল নেতাকে মারধরের পাশাপাশি তাঁর সঙ্গীকেও রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। সমীর বসু নামে ওই তৃণমূল কর্মী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। রাতেই ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, পুরভোটের আগে বিজেপির তরফে এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে। 

জানা গিয়েছে, শনিবার রাতে দীপঙ্কর ও তৃণমূলেরই আর এক কর্মী একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন বাইকে চড়ে। সেইসময় চালবাজারের কাছে বরফকলে বেশ কিছু দুষ্কৃতী তাদের বাইক দাঁড় করিয়ে রাস্তা আটকায়। হুমকি দেয়, ‘তৃণমূল কংগ্রেস করছিস!’ তারপরেই আচমকা ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম হন দীপঙ্কর। সঙ্গী সমীরকেও এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ। এরপর, স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাঁদের ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে যে, পুরভোটের আগে বিজেপি এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। কেননা মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলতে না পারলে তাঁরা ভোটে হারবে। যদিও, শাসকদলের এই অভিযোগ মানতে নারাজ বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সদস্য আবিষ্কার ভট্টাচার্য। তাঁর কথায়, ‘সবেতেই বিজেপির নাম জড়ানো তৃণমূলের রোগে পরিণত হয়েছে। এই ঘটনায় বিজেপির কোনও যোগ নেই।’

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক