কলকাতার রিজেন্ট পার্কে বজ্রাঘাতে মৃত্যু যুবকের

শনিবার দুপুরে আকাশ কালো করে শহরজুড়ে ঝেঁপে বৃষ্টি নামে। সঙ্গে চলে ঘন ঘন বজ্রপাত। তার জেরেই এক যুবকের মৃত্যু খাস কলকাতার বুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রাম নয়। খাস কলকাতা(Kolkata)। সেখানেই কিনা দিন দুপুরে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে আকাশ কালো করে শহরজুড়ে ঝেঁপে বৃষ্টি নামে। সঙ্গে চলে ঘন ঘন বজ্রপাত। তার জেরেই দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক(Regent Park) এলাকার আনন্দপল্লী এলাকায় বাজ পড়ে কৌশিক কর(২৪) এক যুবকের মৃত্যুর(Death by Lightning) ঘটনা ঘটে। ঘটনার সময় নিজেদের বাড়ির ছাদে ছিল ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। সেই সঙ্গে, ঘণ্টাখানেকের টানা বৃষ্টিতে(Rain) শহরের অধিকাংশ রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিনের বৃষ্টিতে ভাদ্র মাসের ভ্যাপসা গরমের হাত থেকে শহরবাসীকে কিছুটা হলেও রেহাই দেবে। তবে শনিবার নয়, রবিবার থেকে গরম খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। আপাতত দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।  

এদিন বেলা ১২টা থেকেই দফায় দফায় ভিজে চলেছে কলকাতা ও শহরতলি এলাকা। এদিন বেলা গড়াতেই শহরের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। কোথাও মুষলধারে বৃষ্টি নেমেছে, কোথাও আবার বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। যদিও হাওয়া অফিস আগেই জানিয়েছিল, শনিবার পর্যন্ত কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের পূর্বাভাসও জারি করা হয়েছিল। আপাতত আবহাওয়ায় বড় কোনও বদল হচ্ছে না বলেই জানিয়েছে আলিপুর। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবেই এই বৃষ্টি। তবে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘও বৃষ্টির অন্যতম কারণ। 

রবিবার দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের কারণে ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ার কিছু অংশ। ওই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলাগুলিতে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে পারে। শনি এবং রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম