অভিজিতের এফআইআর খারিজের আর্জি শুনবেন বিচারপতি  তীর্থঙ্কর ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ব্যক্তিগত কারণ দেখিয়ে  মঙ্গলবার (১৪ মে ) তিনি অভিজিতের মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন। এই আবহে বুধবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দায়ের করা মামলা  গেল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তবে কবে এই মামলার শুনানি হবে তা এখন জানা যায়নি।

বর্তমানে অভিজিতবাবুর বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে গত ৫ মে। অস্ত্র আইনেও মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই FIR দায়ের হওয়ার কারণে নাকি নির্বাচনী প্রচারে সমস্যা হচ্ছে অভিজিতবাবুর। আর তাই সোমবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই FIR খারিজের আর্জি জানিয়ে।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের স্পেশ্যাল ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের ৪টি প্যানেল বাতিল করে দেয়। তার জেরে প্রায় ২৬ হাজার মানুষ তাঁদের চাকরি হারান। আর সেই ঘটনার সূত্রপাত ঘটেছিল আরও আগে যখন অভিজিতবাবু কলকাতা হাইকোর্টেরই বিচারপতি ছিলেন। তিনিও ওই মামলায় ২৬ হাজার মানুষের চাকরি কেড়ে নেওয়ার রায় দিয়েছিলেন। সেই কারণেই কলকাতা হাইকোর্টের স্পেশ্যাল ডিভিশন বেঞ্চের রায়ের পরে কিছু চাকরিহারা তমলুকে গিয়ে বিক্ষোভ দেখানো শুরু করেছিলেন। সেই সময়ে অভিজিতবাবুকে নিয়ে বিজেপির প্রচার মিছিল বিক্ষোভমঞ্চের সামনে দিয়ে যাওয়ার সময় বিক্ষোভ মঞ্চ লক্ষ্য করে ইট পাটকেল ঢিল ছোঁড়া হয়েছিল। ভাঙচুর করা হয় মঞ্চের চেয়ার। মারধর করা হয় বিক্ষোভকাড়ীদের। তার জেরে চাকরিহারা ওই সব বিক্ষোভকারীরা অভিজিতবাবুর বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ জামিন অযোগ্য ধারায় একাধিক অভিযোগ তমলুক থানায় দায়ের করেন। মূলত তাঁদের অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। সেই FIR খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্ত হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের