পুরভোটের প্রার্থীদের নিয়ে প্রচারে নামছেন অভিষেক

কলকাতা পুরভোটেও এক ইঞ্চি জমি বিরোধীদের ছাড়তে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই পুরভোটের প্রার্থীদের নিয়ে হাজরায় মহারাষ্ট্র নিবাসে বৈঠক করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরভোটেও এক ইঞ্চি জমি বিরোধীদের ছাড়তে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই পুরভোটের প্রার্থীদের নিয়ে হাজরায় মহারাষ্ট্র নিবাসে বৈঠক করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ‘ভোটদানে বাধা নয়, জোর করে কিছু করা যাবে না। করলেই কড়া শাস্তি মিলবে। নিজেদের ভোটের ব্যবধান বাড়ান।’ এছাড়াও একগুচ্ছ নির্দেশ দিয়েছিলেন অভিষেক। তবে শুধুই নির্দেশ নয়, কলকাতা পুরভোটে ময়দানেও থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ডিসেম্বর মাসের ১৫ ও ১৬ তারিখ জনসভা ও প্রচার করবেন ডায়মন্ড হারবারের সাংসদ।

জানা গিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর উত্তর ও মধ্য কলকাতার তৃণমূল প্রার্থীদের জন্য জনসভা ও প্রচার করবেন অভিষেক। ১৬ তারিখ দক্ষিণ কলকাতা ও বেহালার পুরভোটের তৃণমূল প্রার্থীদের নিয়ে মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক জনসভা ও র‍্যালি হবে করোনা বিধি মেনেই। কলকাতা পুরভোটে ১৪৪ টি আসন। সবকটি আসনেই দাঁতে দাঁত চেপে লড়াইয়ের নির্দেশ দিয়েছেন সাংসদ অভিষেক। কোনও ঢিলেমি নয়, প্রত্যেক মানুষের দরবারে গিয়ে প্রচার করতে হবে রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্প গুলি। যে কোনও দলের ভোটারদের বাড়িতে গিয়েই মাথা নত করে চাইতে হবে ভোট। কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না বলেও আগেই জানিয়েছেন ডায়মণ্ড হারবারের সাংসদ।

করোনা বিধি মেনেই ছোট ছোট জনসভা ও পথসভা করে জনসংযোগে জোর দিতেই নির্দেশ দিয়েছেন অভিষেক। এবার তিনি নিজেই নামছেন দলের প্রার্থীদের হয়ে প্রচারে। আগামী ১৩ ডিসেম্বর গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সংগঠনের কাজ দেখেই কলকাতায় ফিরে পুরভোটের ময়দানে প্রচার সারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের