‘বাবারা ছিল কম্পিউটারের বিরুদ্ধে, দাদুরা ইংরিজির বিরুদ্ধে, আর এরা সিসিটিভির বিরুদ্ধে’

এদের বাবারা ছিল কম্পিউটারের বিরুদ্ধে, দাদুরা ইংরিজির বিরুদ্ধে, আর এরা সিসিটিভির বিরুদ্ধে। আমরা সিসিটিভি লাগাবোই - বামেদের নিশানা অভিষেকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যাশা ছিলই। অপেক্ষাও ছিল। যাদবপুরকাণ্ডে দলের পাশাপাশি রাজ্যবাসীকে কী বার্তা দেন তিনি ততা নিয়ে। কেননা তিনি শুধু রাজ্যের শাসক দলের সেকেন্ড ইন কম্যান্ড নন, তিনি রাজ্যের তরুণ ও যুবাদের প্রতিনিধিও। আজ হতেই পারে তিনি শুধুই সাংসদ। কিন্তু আগামী দিনে তিনি যে আরও কোনও বড় পদের দায়িত্ব পালন করবেন না তার গ্যারেন্টি কোথায়! বরঞ্চ পারিপার্শিক পরিস্থিতিই বলে দিচ্ছে আগামী দিনে হয়তো তাঁর হাতেই উঠতে চলেছে রাজ্যের দায়দায়িত্ব। স্বাভাবিক ভাবেই প্রত্যাশা চড়েছিল যাদবপুরকাণ্ড নিয়ে তিনি কোন বার্তা দেন সেই দিকে। আর সেই বার্তায় তিনি বামেদের তীব্র কটাক্ষ হানার পাশাপাশি রাজ্য সরকারের পাশেও দাঁড়ালেন। সেই সঙ্গে দলের সদস্যদের কী করতে হবে সেটাও জানিয়ে দিলেন। নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) ও যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University)।  

এদিন অর্থাৎ সোমবার ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসের সভা থেকে অভিষেক যাদবপুর প্রসঙ্গে জানিয়ে দিলেন, ‘র‌্যাগিং মুক্ত ক্যাম্পাস চাই। র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে সরকার বদ্ধপরিকার। র‌্যাগিং রুখতে রাজ্য সরকার গোটা রাজ্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে। যারা বুথে সিসিটিভি লাগাতে হাইকোর্টে যায়, তারা বলছে কলেজ চত্বরে সিসিটিভি(CCTV) লাগানো যাবে না। আমরা সিসিটিভি লাগাবই। কোনও পড়ুয়ার প্রাণ যেতে দেব না। যারা কথায় কথায় আদালতে যায়, বুথে সিসিটিভি লাগাতে বলে, তারা বলছে কলেজ চত্বরে সিসিটিভি লাগানো যাবে না। আসলে এটা এদের বংশগত পরম্পরা। এদের বাবারা ছিল কম্পিউটারের বিরুদ্ধে, দাদুরা ইংরিজির বিরুদ্ধে, আর এরা সিসিটিভির বিরুদ্ধে। আমরা সিসিটিভি লাগাবোই। কারণ আর কোনও পড়ুয়ার প্রাণ যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কথা দিয়েছেন।’

ঘটনাচক্রে এদিন থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হচ্ছে। মোট ২৬টি ক্যামেরা বসছে বিশ্ববিদ্যালয়ের ২টি ক্যাম্পাস এবং হস্টেলে। এর জন্য খরচ হচ্ছে ৩৭ লক্ষ টাকা। প্রত্যেক গেটে থাকবে সিসি ক্যামেরা। আর শুধু যাদবপুর নয়, বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসেও বসছে ক্যামেরা। ক্যামেরা বসছে মেইন হস্টেলের গেটেও। সিসিটিভি ক্যামেরা বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে সংকারি সংস্থা ওয়েবেলকে। আগামী ২ মাস ধরে চলবে এই সিসি ক্যামেরা লাগানোর কাজ। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত হবে ক্যমেরাগুলি। দিনে এবং রাতেও ছবি তুলতে পারবে ক্যামেরাগুলি। ভিডিওর পাশাপাশি অডিও রেকর্ড করতেও সক্ষম এই ক্যামেরাগুলি। যে কোনও ব্যক্তির মুখ খুব সহজেই চিহ্নিত করা সম্ভব হবে এই ক্যামেরাগুলির মাধ্যমে। কিন্তু এরপরও ক্যাম্পাসের একটা বিরাট এলাকা নজরদারির বাইরে থেকে যাচ্ছে বলেই একাংশের দাবি।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ